TV Serial: দারুণ খবর, আবার সিরিয়ালে ফিরছেন অমন ভার্মা, পুরনো হিট চরিত্রেই দেখা যাবে তাঁকে

TV Serial: দারুণ খবর, আবার সিরিয়ালে ফিরছেন অমন ভার্মা, পুরনো হিট চরিত্রেই দেখা যাবে তাঁকে

 

সিরিয়ালে বিরাট চমক, ফিরছেন বহু পুরনো এক অতি জনপ্রিয় অভিনেতা৷ তিনি আর কেউ নন, অমন ভার্মা৷ বহু বছর তাঁকে দেখতে পাননি তাঁর ভক্তরা৷ এবার তিনি ফিরছেন কিউকি সাস ভি কভি বহু থি ২-এ৷

৯র দশকে অত্যন্ত জনপ্রিয় টিভি শো ‘কিউকি সাস ভি কভি বহু থি’৷ আবার এই শো ফিরেছে টেলিভিশনে৷ এবার এই সিরিয়ালের ভক্তদের জন্য রয়েছে দারুণ খবর। অভিনেতা অমন ভার্মা আবার ফিরছেন এই শোয়ে৷ জনপ্রিয় সিরিয়ালের দ্বিতীয় সিজন ‘কিউকি সাস ভি কভি বহু থি ২’-তে তাঁর দীর্ঘদিনের জনপ্রিয় চরিত্র অনুপম কাপাড়িয়া হিসেবেই তিনি ফিরে আসছেন।

অমন ভার্মা তাঁর সোশাল মিডিয়ায় একটি ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি আবার ফিরছেন৷ নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন এবং সোশাল মিডিয়ায় নিজের আনন্দ প্রকাশ করে একতা কাপুরকে ধন্যবাদ জানিয়েছেন।

অমন ভার্মা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে শো-টি নিয়ে তাঁর মধুর স্মৃতিগুলো ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে, ২০০১ সালে তিনি এই সুপারহিট সিরিয়ালে যোগ দিয়েছিলেন এবং ২০২৬ সালে আবারও এর নতুন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে চলেছেন। তিনি লিখেছেন যে, এত বছর পরেও শো-টির প্রতি উন্মাদনা এবং ভক্তদের ভালোবাসা একটুও কমেনি। তিনি প্রযোজক একতা কাপুরের প্রশংসা করে বলেছেন যে, গল্প এবং চরিত্রগুলোর প্রতি তাঁর বিশ্বাস অটুট রয়েছে এবং অনুপম কাপাড়িয়ার চরিত্রটি ফিরে এসেছে।

মূল শো-তে অমন ভার্মার চরিত্র অনুপম কাপাদিয়াকে স্মৃতি ইরানির আইকনিক চরিত্র তুলসীর প্রাক্তন প্রেমিক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তিনি মন্দিরার ভাই এবং কেশরের স্বামী হিসেবেও অভিনয় করেছেন। শো-তে তুলসী ও অনুপমের সম্পর্ক বেশ জনপ্রিয় হয়েছিল। খবর অনুযায়ী, অমন ভার্মার পাশাপাশি নতুন সিজনে মন্দিরার চরিত্রও ফিরতে পারে, যা শো-টির গল্পে একটি বড় মোড় আনবে বলে আশা করা হচ্ছে।

নতুন সিজনটি ইতিমধ্যে স্টার প্লাসে সম্প্রচারিত হয়ে গেছে।

(Feed Source: news18.com)