Kolkata Style Egg Roll: দোকানের এগরোলের আসল টেকনিক ফাঁস! ময়দা বেলার পর এই গোপন ট্রিক্সেই মিলবে পারফেক্ট টেস্ট

Kolkata Style Egg Roll: দোকানের এগরোলের আসল টেকনিক ফাঁস! ময়দা বেলার পর এই গোপন ট্রিক্সেই মিলবে পারফেক্ট টেস্ট

olkata Style Egg Roll: জিভে জল আনা এগরোল বানানোর গোপন রহস্য! ময়দা বেলার পর শুধু এই ট্রিক্সটি জানুন।এগরোল বানানোর সময় এই ভুলটি নয়! ময়দা বেলার পর করুন এই ছোট্ট গোপন কৌশল

কলকাতার খাবারের কোনও তুলনা হয় না৷ খাদ্যরসিকদের কাছে স্বাদের রাজধানী বলা যায় তিলোত্তমাকে৷ একাধিক কলকাতা-স্পেশাল খাবার আছে, যেগুলি আদতে বাঙালি খাবারই নয়৷ কিন্তু বঙ্গশিল্পীর হাতের জাদুতে সে খাবার দাপটের সঙ্গে শাসন করছে কলকাতার ভোজনবিলাসের মানচিত্র৷ সেরকমই একটি খাবার হল এগরোল৷ অরিজিনাল রেসিপি যাই হোক না কেন, কলকাতার আদি ও অকৃত্রিম শসা-সসের যুগলবন্দিতে ঠাসা এগরোল ভালবাসেন না, এমন মানুষ কমই আছেন৷

রাস্তার খোলা স্টল থেকে কিনে খেতে না চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন৷ কিছু টিপস মানলেই স্বাদ হবে পারফেক্ট স্টলের মতো৷ প্রথমে নিন ৩০০ গ্রাম ময়দা৷ যতই স্বাস্থ্য সচেতন হন কেন, এই এগরোলের স্বাদ পেতে আটা নয়, আপনাকে খেতে হবে ময়দা৷ এ বার ময়দায় দিন ১৪ গ্রাম চিনি, ৫ গ্রাম নুন আর ১ চামচ ডালডা৷ অস্বাস্থ্যকর হলেও ডালডাতেই খোলে স্বাদ৷ পুরো এগরোল ভাজলে তো কথাই নেই৷ কম ক্ষতিতে স্বাদ পেতে ময়দায় দিন সামান্য৷ একান্তই না চাইলে দিন ২ চামচ সাদা তেল৷

প্রথমে আঙুল দিয়ে নেড়ে ঝুরো ঝুরো করে মাখুন৷ ঠিকমতো ময়ান দিন৷ তার পর দিন ২০০ গ্রাম ঈষদুষ্ণ জল৷ তার পর বেশ নরম মণ্ড করে মেখে নিন৷ ময়দা মাখা হয়ে গেলে ২ চামচ তেল বুলিয়ে দিন মণ্ডের গায়ে৷ তার পর ঢাকা দিয়ে রাখুন আধঘণ্টা৷ তত ক্ষণে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ আর লঙ্কাকুচিতে লেবুর রস চিপে মেখে নিন আলতো করে৷ বীজ বা দানা বাদ দিয়ে শসা কাটুন পাতলা জিরি জিরি করে৷ এ বার ময়দা থেকে লেচি কাটুন৷ ৩০০ গ্রাম ময়দায় ৪ টে এগরোল হয়ে যাওয়ার কথা৷ লেচি কেটে প্রথমে হাতের তেলোয় গোল আকার দিন৷ তার পর বেলনে তেল মাখিয়ে বেলতে শুরু করুন৷

লাচ্ছা পরোটা যেভাবে বেলে, সেভাবে বেলতে থাকুন৷ একবার করে হাল্কা তেল মাখিয়ে নেবেন৷ উপরে ময়দা ছিটিয়ে নেবেন৷ এর পর একটা স্পেশাল ট্রিক্স৷ গোল করে বেলা ময়দার ঠিক মাঝখান থেকে এক জায়গায় চিরে নিন কিনারা পর্যন্ত৷ তার পর ওই কাটা অংশ ধরে চারদিক থেকে রোল করে নিন৷ দেখবেন শঙ্কুর মতো আকার হবে৷ তার পর আবার হাত দিয়ে আলতো করে চেপ্টে দিন৷ বেশ স্তরে স্তরে তৈরি হবে মণ্ড৷ তার পর আবার আধঘণ্টার জন্য ঢাকা দিয়ে রাখুন৷

তার পর বেলনে তেল মাখিয়ে ময়দা বেলে নিন৷ বেশ চওড়া মোটা করে বেলতে হবে৷ একটা পাত্রে ১ ডিম ফেটিয়ে নিন একটু নুন দিয়ে৷ এ বার গ্যাসে ননস্টিক প্যান বসিয়ে তাতে সাদা তেল দিয়ে ঘুরিয়ে নিন৷ তার পর ময়দার পরোটা দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ভেজে নিতে হবে৷ দেখবেন একটা সোনালি আভা আসবে৷ দু’দিক সোনালি করে ভাজুন৷ ধারগুলো চেপে চেপে দিন৷ তাহলে খাওয়ার সময় বেশ কুড়মুড়ে লাগবে৷ পরোটা তৈরি হয়ে গেলে ওর এক দিকে ডিম ঢেলে দিন৷ তার পর উল্টে দিয়ে ফের ভাজুন খুন্তি দিয়ে চেপে চেপে৷

ডিম দেওয়ার পর দু’দিক ভাল করে ভেজে নিন৷ তার পর যেদিকে ডিমের স্তর আছে সেদিকে দিন নুন, বিটনুন, ঝিরিঝিরি করে কাটা শসা, পেঁয়া, লঙ্কাকুচি৷ তারপর টমেটো কেচআপ দিয়ে ভাল করে মুড়ে নিন৷ শক্ত করে মুড়বেন৷ নয়তো পুর বেরিয়ে আসবে৷ তার পর দোকানে কায়দায় নীচের অংশ পাতলা সাদা কাগজে (টিস্যু পেপার বা বাটার পেপার)৷ একদম দোকানের মতো এগরোল তৈরি৷ এ বার শুধু তারিয়ে তারিয়ে খাওয়ার পালা।

(Feed Source: news18.com)