)
Delhi PG Building Collapse: রবিবার দিল্লিতে ধসে পড়েছিল একটি বিল্ডিং। সেটি ছিল একটি পিজি তথা হস্টেল বিল্ডিং। দিল্লির সত্য নিকেতনের এই ৬ তলা ভবন ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬। ১১ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে। ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার দিল্লিতে ধসে পড়েছিল একটি বিল্ডিং। সেটি ছিল একটি পিজি তথা হস্টেল বিল্ডিং। দিল্লির সত্য নিকেতনের এই ৬ তলা ভবন ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬! ১১ জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে। ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়া এই বহুতলটিতে ৭৫ শয্যার একটি পেয়িং গেস্ট তথা পিজি চলত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত
ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশ্ববর্তী ভবনটি খালি করে দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুততার সঙ্গে উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঘটনাটির ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। বাড়িটির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আম আদমি পার্টি নেতা সৌরভ ভরদ্বাজ একে দুর্নীতির ফল হিসেবে দাবি করেছেন এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (MCD)-র ভবন বিভাগে বদলি ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। অন্যদিকে কংগ্রেসও এতে মন্তব্য করেছেন।
এক্সকাভেটরে উদ্ধারকাজ
দ্রুত উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপ সরাতে একটি এক্সকাভেটর মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্য থেকে আটকে পড়া মানুষদের বাঁচাতে হাত দিয়েই মাটি ও কংক্রিট সরানোর কাজে লেগে পড়েছেন। রবিবার ছুটির দিন হওয়ায় ধসের সময় পিজি বিল্ডিংটির ভিতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে মনে করা হচ্ছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে অনেকের আর্তনাদও শোনা যাচ্ছিল।
১১ জীবিত উদ্ধার
দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকা, মোতি বাগ। দিল্লি বিশ্ববিদ্যালয় সাউথ ক্যাম্পাসের কাছাকাছি এটি। এখানে রবিবার বিল্ডিংটি ভেঙে পড়ে। বহু পড়ুয়া ওই ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছিলেন বলে কারই মনে করা হচ্ছিল। ক্রমশ তা জোরদার হচ্ছে। কেননা, ৬ জম মারা গেলেও ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ভবনের বাসিন্দা বলতে মূলত ছাত্রই। অন্তত ৫০ জন এই স্তূপের নীচে আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছিল।
২০২২ সালেও
আগেই দিল্লিতে ভবন ভেঙে দুর্ঘচটনা ঘটেছে। ২০২২ সালের এপ্রিলে এই সত্য নিকেতনে এরকমই একটা ঘটনা ঘটেছিল। সেবার দুই শ্রমিক মারা গিয়েছিলেন। চারজন আহত। তিন ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধারকাজ চালিয়ে ধ্বংসস্তূপ থেকে ৬ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছিল।
(Feed Source: zeenews.com)
