
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান সরছে গুজরাতে…
প্রস্তাবিত এই ভেন্যুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার দীর্ঘদিনের প্রথা-অর্থাৎ রাজধানী শহরে অনুষ্ঠানটি আয়োজনের রীতি-থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে দিল্লির বিজ্ঞান ভবনে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়ে আসছে এবং প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
গত জুলাই মাসে নয়াদিল্লিতে ৭২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলিকে এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। এতে ‘আর্টিকল ৩৭০’ সেরা ফিচার ফিল্মের এবং ইয়ামি গৌতম সেরা অভিনেত্রীর পুরস্কার পান। মামুট্টি ও কার্তিক আরিয়ান যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন।
এবারের পুরস্কার আয়োজনে চলচ্চিত্র নির্মাতা আনন্দ এল রাই ‘স্ট্যাচু অফ ইউনিটি – একতা কা প্রতীক’-এর জন্য নন-ফিচার বিভাগে সেরা পরিচালনার পুরস্কার জিতেছেন।
গুজরাতের অন্যতম প্রধান দর্শনীয় স্থান ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র সঙ্গে সংযোগের কারণে একতা নগরে এই অনুষ্ঠানটি আয়োজনের বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।
সৌরভ পালোধি (Sourav Palidhi) পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’ ছবির হাত ধরে, বাংলায় এসেছে জাতীয় পুরস্কার। ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী যুগ্মভাবে পেয়েছে সেরা শিশুশিল্পীর জাতীয় পুরস্কার। ৩ খুদের এই সাফল্যে ভাসে সোশ্যাল মিডিয়া। রানা সরকার (Rana Sarkar) প্রযোজিত এই সিনেমা, দর্শকদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল, প্রশংসিত হয়েছিল। ব্যবসা ও করেছিল বক্সঅফিসে। আর সেই ছবিই এবার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এনে দেয়, জাতীয় পুরস্কার।
তবে বাংলার ঝুলিতে এসেছে, আরও একটি জাতীয় পুরস্কার। অঞ্জন দত্ত পরিচালিত, ‘চালচিত্র এখন’ ছবিটি সেরা বাংলা চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার জিতেছে। সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘অঞ্জন দত্তকে আন্তরিক অভিনন্দন ‘চালচিত্র এখন’ ছবির জন্য সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার জেতায়। আর সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’-এর তিন ছোট্ট জাদুকর—ঋদ্ধিমান, তপোময় ও গীতশ্রীকে যৌথভাবে সেরা শিশুশিল্পীর জাতীয় পুরস্কার পাওয়ার জন্য অনেক ভালোবাসা ও অভিনন্দন। ওদের সহজ, নিষ্পাপ অভিনয় আজ দেশের সর্বোচ্চ স্বীকৃতি পেল।’
(Feed Source: abplive.com)
