ইলিশ খেতে আর দিঘায় ভিড় জমাতে হবে না, কলকাতার কাছের এই জায়গায় নদীর টাটকা ইলিশের স্বাদই আলাদা

ইলিশ খেতে আর দিঘায় ভিড় জমাতে হবে না, কলকাতার কাছের এই জায়গায় নদীর টাটকা ইলিশের স্বাদই আলাদা

 

Best Hilsa: ইলিশ খেতে আর দিঘার ভিড়ে যেতে হবে না! কলকাতার কাছেই রয়েছে এমন এক জায়গা, যেখানে নদীর টাটকা ইলিশের স্বাদ একবার খেলে ভুলবেন না! ঝমঝমে বৃষ্টিতে ইলিশ ভাজা আর খিচুড়ি, আহা…

ইংরেজি ক্যালেন্ডারের পাতায় সেপ্টেম্বর মাস হলেও, আকাশে মেঘের ঘনঘটা। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গ থেকে এখনই বৃষ্টি বিদায় নেয়নি। বর্ষা বাঙালির অন্যতম প্রিয় ঋতু! ঝমঝমে বৃষ্টি আর ইলিশ মাছ, দুয়ে মিশে একাকার কলকাতা থেকে নামমাত্র দূরে। এই জায়গায় এলে এক দিকে যেমন বর্ষার অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সেইসঙ্গে টাটকা ইলিশ মাছের গন্ধ অ্যাড্রেনালিনের রাশ বাড়িয়ে দেয়! তাহলে আর দেরি কেন? সামনের উইকেন্ডে ঘুরে আসুন এই জায়গা থেকে।

বাঙালি সব ঋতুকেই ভালোবাসে। এইসঙ্গে প্রতি ঋতুতে বিশেষ বিশেষ খাবার বাঙালির খাদ্য তালিকায় সর্বাগ্রে স্থান পায়। শীতকালে নলেন গুড়, পিঠাপুলি, পায়েস আর বর্ষাকালে খিচুড়ি ও ইলিশ মাছ! ইলিশ মাছের কথা উঠলেই বাঙালি নস্টালজিক হয়ে পড়ে। ইলিশ স্মৃতিমেদুরতায় ভেসে যায়।

বর্ষায় ইলিশের টানেই দিঘা ও মন্দারমনিতে পর্যটকেরা ভিড় জমায়। কিন্তু দিঘা বা মন্দারমণি যেতে হবে না, কলকাতা থেকে মাত্র ১১৫ কিলোমিটার দূরে নদী তীরবর্তী গেঁওখালিতে বর্ষা আর ইলিশ, দুইয়ের স্বাদেই মজতে পারবেন।

পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালি তিনটি নদীর সঙ্গমস্থল। বছরভর শান্ত নদী ধীর প্রবাহে বয়ে যায়। কিন্তু বর্ষাকালে জোয়ারের সময় নদী হয়ে ওঠে খরস্রোতা। মালবাহী জাহাজের যাওয়া-আসা দেখতে দেখতে নিরিবিলি শান্ত প্রকৃতির মাঝে মন প্রাণ জুড়িয়ে নেওয়ার আদর্শ ঠিকানা গেঁওখালি। এই গেঁওখালীতে পাওয়া যায় নদীর টাটকা ইলিশ মাছ। স্থানীয় জেলা মাঝিরাই নদীতে জাল ফেলে তুলে আনে রুপোলি শস্য।

কলকাতা থেকে গেঁওখালির দূরত্ব ১১৫ কিলোমিটার। মেচেদা থেকে গেঁওখালির দূরত্ব ৪১ কিলোমিটার। গেঁওখালিতে বর্তমানে হলদিয়া উন্নয়ন পর্ষদের দুটি গেস্ট হাউস রয়েছে যেগুলির ভাড়া প্রায় ২০০০ থেকে ২৫০০ টাকা দিনপ্রতি। এছাড়াও সেচ দফতরের বাংলো রয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ-এর নিজস্ব ওয়েবসাইট থেকে গেস্ট হাউসের রুম বুক করা যায়। ভিসিট করুন– www.hda.gov.in
Tribeni Sangam of Haldia Development Authority Online Booking …

পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালি বর্ষাকালে এক অপরূপ মায়াবী রূপ ধারণ করে। এর পাশাপাশি প্রতিদিন সন্ধেয় জেলে-মাঝিদের নৌকায় ধরা ইলিশের বেচাকেনা। একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অন্যদিকে ইলিশের টানে দিঘা মন্দারমণির রুট বদলে এবার সপ্তাহ শেষের গন্তব্য হোক গেঁওখালি।

(Feed Source: news18.com)