US suspends Cognizant’s Green Card filings: নতুন কর্মীদের জন্য আমেরিকায় গ্রিন কার্ডের আবেদন করতে পারবে না কগনিজ্যান্ট! বিপাকে পড়বেন ভারতীয়রা?

US suspends Cognizant’s Green Card filings: নতুন কর্মীদের জন্য আমেরিকায় গ্রিন কার্ডের আবেদন করতে পারবে না কগনিজ্যান্ট! বিপাকে পড়বেন ভারতীয়রা?

এই ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন ট্রাম্প প্রশাসন H-1B এবং PERM-এর মতো কর্মসংস্থানভিত্তিক অভিবাসন কর্মসূচিতে সম্ভাব্য জালিয়াতি ও অপব্যবহারের বিরুদ্ধে তদন্ত জোরদার করেছে। ফলে আমেরিকায় কর্মরত ভারতীয় IT পেশাদারদের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।

নিউইয়র্ক: আমেরিকায় এবার চাপে চেন্নাইয়ে প্রতিষ্ঠিত IT পরিষেবা সংস্থা Cognizant। মার্কিন শ্রম দফতর সংস্থাটির স্থায়ী শ্রম শংসাপত্র বা PERM (Program Electronic Review Management)-এর আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে সফটওয়্যার সংস্থা Cloudera-র PERM আবেদনও স্থগিত করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের তরফে কর্মসংস্থানভিত্তিক ভিসা কর্মসূচিতে জালিয়াতি ও অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখার মধ্যেই এই পদক্ষেপ।
এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে Cognizant-এর মাধ্যমে আমেরিকায় কর্মরত বিদেশি নাগরিকদের উপর। বিশেষ করে সংস্থার মাধ্যমে employment-based Green Card-এর জন্য আবেদন করা ভারতীয় প্রযুক্তি কর্মীদের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। যদিও Cognizant বা Cloudera-র বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে, তা এখনও প্রকাশ্যে জানায়নি মার্কিন শ্রম দফতর। কতগুলি PERM আবেদন এই স্থগিতাদেশের আওতায় পড়েছে বা কতদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে, সে বিষয়েও কোনও তথ্য দেওয়া হয়নি।
মার্কিন শ্রম দফতরের Inspector General Anthony D’Esposito PERM আবেদন স্থগিতের বিষয়টি ঘোষণা করে বলেন, আমেরিকান কর্মীদের জন্য কোনও ধরনের হুমকি বরদাস্ত করা হবে না। তাঁর দাবি, White House Fraud Task Force-সহ একাধিক আধিকারিকের সঙ্গে সমন্বয় করে দুই সংস্থার বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে। Cognizant-এর PERM আবেদন স্থগিত করে তদন্ত চালাচ্ছে Department of Labour-এর Office of Inspector General। D’Esposito জানিয়েছেন, তদন্তে ‘facts, fraud and finances’—এই তিনটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। Cloudera-র ক্ষেত্রেও PERM আবেদন স্থগিত করা হয়েছে বলে পৃথকভাবে জানানো হয়েছে।
কেন Cognizant-এর PERM স্থগিত গুরুত্বপূর্ণ?

Cognizant ১৯৯৪ সালে চেন্নাইয়ে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে সংস্থাটির সদর দফতর নিউ জার্সির Teaneck-এ। আমেরিকায় বিদেশি প্রযুক্তি কর্মীদের অন্যতম বড় নিয়োগকারী সংস্থা Cognizant। সাম্প্রতিক USCIS তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সংস্থাটির ৩,৫১০টি H-1B petition অনুমোদিত হয়েছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ৯,৪১৩।
ফলে Cognizant-এর PERM আবেদন স্থগিতের ফলে সংস্থার হয়ে কাজ করা যেসব বিদেশি কর্মী employer-sponsored permanent residency বা Green Card-এর প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের উপর প্রভাব পড়তে পারে। তবে ঠিক কতজন কর্মী বা কতগুলি আবেদন প্রভাবিত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
কী এই PERM?

PERM হল Program Electronic Review Management। আমেরিকায় কোনও সংস্থা বিদেশি কর্মীকে স্থায়ীভাবে নিয়োগের মাধ্যমে Green Card-এর পথে এগোতে চাইলে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।PERM-এর মাধ্যমে মার্কিন শ্রম দফতর নিশ্চিত করে যে সংশ্লিষ্ট চাকরির জন্য পর্যাপ্ত যোগ্য, ইচ্ছুক এবং উপলব্ধ মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না এবং বিদেশি কর্মী নিয়োগের ফলে মার্কিন কর্মীদের মজুরি বা কাজের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়বে না। PERM আবেদন করার আগে নিয়োগকর্তাকে সংশ্লিষ্ট পদের জন্য prevailing wage determination নিতে হয়। পাশাপাশি নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি, recruitment এবং notice সংক্রান্ত নিয়মও পালন করতে হয়।
Cloudera-র ক্ষেত্রেও তদন্ত

Cognizant-এর পাশাপাশি সফটওয়্যার সংস্থা Cloudera-র PERM আবেদনও স্থগিত করা হয়েছে। ২০০৮ সালে ক্যালিফোর্নিয়ার Burlingame-এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। Hadoop-ভিত্তিক প্রযুক্তি নিয়ে কাজের মাধ্যমে Cloudera প্রযুক্তি ক্ষেত্রে পরিচিতি পায়। তবে দুই সংস্থার বিরুদ্ধেই ঠিক কী ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি মার্কিন প্রশাসন। Cognizant এবং Cloudera-ও এই বিষয়ে প্রকাশ্যে কোনও বিবৃতি দেয়নি।
এরপর কী?

এখন মূল প্রশ্ন, PERM আবেদনের উপর এই স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে এবং তদন্তের পর দুই সংস্থার বিরুদ্ধে আরও কোনও পদক্ষেপ করা হবে কি না। মার্কিন শ্রম দফতর এখনও স্থগিত PERM আবেদনের সংখ্যা বা তদন্ত শেষ হওয়ার কোনও সময়সীমা জানায়নি।
(Feed Source: news18.com)