
প্রথম ইনিংসে ৩৭২ রানের বিশাল লিড নিয়েছিল পূর্বাঞ্চল । তাদের প্রথম ইনিংসে তোলা ৭০৮ রানের জবাবে ৩৩৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণাঞ্চল । ৯৯ রান করেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক বর্মায তবে বিশাল রানের লিড নিয়েও প্রতিপক্ষকে ফলো অন করানোর ঝুঁকি নেননি পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষাণ । পরিবর্তে চেন্নাইয়ের নিষ্প্রাণ পিচে নিজেরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে নিতে চাইলেন । আজ, বুধবার ম্যাচের চতুর্থ দিন । এখান থেকে খুব অলৌকিক কিছু না হলে পূর্বাঞ্চলের মাথাতেই উঠতে চলেছে দলীপ ট্রফির শিরোপা ।
MD Nidheesh breaks the partnership 👏
He gets the crucial wicket of East Zone captain Ishan Kishan who played yet another superb knock of 80(98) 🙌
Scorecard ▶️ https://t.co/BhTkGWeeoD#DuleepTrophy | #EZvSZ pic.twitter.com/j9C01OLgmB
— BCCI Domestic (@BCCIdomestic) September 9, 2026
চিপক স্টেডিয়ামের পিচ থেকে বোলাররা কার্যত কোনও সাহায্যই পাচ্ছেন না । সেখানে উইকেট তুলতে ঘাম ঝড়াতে হল মহম্মদ শামির মতো দেশের অন্যতম সেরা পেসারকেও । মুকেশ কুমার পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিলেন । ২টি করে উইকেট নেন শামি, মহম্মদ কুরেশি ও শিখর মোহন ।
(Feed Source: abplive.com)
