Mayawati: দলে ফেরাতে রাজি, শ্বশুরমশাইকে নিয়ে ভাইপো আকাশকে কী শর্ত দিলেন বিএসপি নেত্রী মায়াবতী?

Mayawati: দলে ফেরাতে রাজি, শ্বশুরমশাইকে নিয়ে ভাইপো আকাশকে কী শর্ত দিলেন বিএসপি নেত্রী মায়াবতী?

গত ২ অগাস্ট ভাইপো আকাশের শ্বশুর অশোক সিদ্ধার্থকে দল বিরোধী কাজ, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির পর অভিযোগে বিএসপি থেকে বহিষ্কার করেছিলেন মায়াবতী৷

বিএসপি-তে হারানো জায়গা ফিরে পাওয়ার জন্য ভাইপো আকাশ আনন্দকে শর্ত দিলেন মায়াবতী৷ বিএসপি নেত্রী জানিয়েছেন, যদি আকাশ আনন্দের শ্বশুর প্রাক্তন রাজ্যসভার সাংসদ অশোক সিদ্ধার্থ রাজনৈতিক সন্ন্যাস নেন, একমাত্র তাহলেই নিজের ভাইপোকে দলে ফেরাতে রাজি মায়াবতী৷
এ দিন সমাজমাধ্যমে পোস্ট করে নিজের এই শর্তের কথা জানিয়েছেন মায়াবতী৷ বিএসপি নেত্রী লিখেছেন, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং পঞ্জাবের ভোটের কথা মাথায় রেখে যাঁরা দলের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিল, তাঁদের আচার-আচরণের কথা মাথায় রেখে ফের বিএসপি-তে সামিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আর যাঁরা এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করবেন তাঁদের বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের জন্য কঠোর পদক্ষেপ করা হবে৷ এরকমই একজন প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থ৷
মায়াবতীর অভিযোগ, দলের পক্ষ থেকে অশোক সিদ্ধার্থকে একাধিকবার নিজেকে সংশোধনের সুযোগ দেওয়া হলেও তিনি দলের তুলনায় ব্যক্তিগত এবং পারিবারিক স্বার্থকেওই গুরুত্ব দিয়েছেন৷ মায়াবতীর দাবি, শ্বশুরমশাইয়ের এই সমস্ত কৃতকর্মের খেসারত দিতে হয়েছে তাঁর ভাইপো আকাশ আনন্দকেও৷
মায়াবতী লিখেছেন, নিজের উচ্চাকাঙ্খা ত্যাগ করে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এবং নিজের জামাই আকাশ আনন্দের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে অশোক সিদ্ধার্থ রাজনীতি থেকে সন্ন্যাস নিন৷ একমাত্র তাহলেই আকাশ আনন্দ মুক্ত মনে বিএসপির হয়ে কাজ করতে পারবেন৷ এই শর্ত মানলেই আকাশ আনন্দকে তাঁর দায়িত্বগুলি ফিরিয়ে দেওয়ার বিষয়টি দল সহনুভূতির সঙ্গে বিবেচনা করবে৷ যাতে তিনি দলে ফের সক্রিয় হতে পারেন৷
গত ৩ সেপ্টেম্বর ভাইপো আকাশকে বিএসপি-র সর্বভারতীয় কো-অর্ডিনেটরের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মায়াবতী৷ ফলে এই মুহূর্তে বিএসপি-তে আকাশ একজন সাধারণ কর্মী হিসেবেই রয়েছেন৷ মায়াবতী প্রকাশ্যেই জানিয়েছিলেন, আকাশকে আরও পরিণত হতে হবে৷
(Feed Source: news18.com)