)
Singapur PM Salary Hike: প্রধানমন্ত্রী ওয়াং এখন যে বেতন পাচ্ছেন, সেই হিসাবেই তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাজনৈতিক নেতা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের প্রধানমন্ত্রী-সহ মন্ত্রীদের বেতন বাড়াচ্ছে সরকার। আগামী ১৫ অক্টোবর থেকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের বার্ষিক পারিশ্রমিক ৬৪ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। এর ফলে তাঁর পারিশ্রমিক ২২ লাখ সিঙ্গাপুরি ডলার থেকে বেড়ে ৩৬ লাখ সিঙ্গাপুরি ডলারে অর্থাত্ প্রায় ২৬.৯ কোটি টাকা হতে চলেছে।
২০২৫ সালের ডিসেম্বরে গঠিত একটি স্বাধীন কমিটির পর্যালোচনার পর এই বেতন বাড়ানো হয়েছে। সরকার জানিয়েছে, যোগ্য মানুষ যাতে রাজনীতিতে আসতে পিছিয়ে না যান তার জন্য রাজনীতিকদের বেতন যথেষ্ট আকর্ষণীয় রাখা প্রয়োজন।
এই বেতন বৃদ্ধির ফলে ওয়াং বিশ্বের সবচেয়ে বেশি বেতনপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের তালিকায় উঠে এলেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীই এখন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া সরকার প্রধান।
প্রধানমন্ত্রী ওয়াং এখন যে বেতন পাচ্ছেন, সেই হিসাবেই তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাজনৈতিক নেতা। এরপরে রয়েছেন হংকংয়ের চিফ এক্সিকিউটিভ জন লি, যিনি পান প্রায় ৭ লাখ ১৯ হাজার মার্কিন ডলার বেতন পান। তৃতীয় অবস্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন, যার বার্ষিক বেতন ৬ লাখ ৬ হাজার মার্কিন ডলার।
অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বছরে ৪ লাখ মার্কিন ডলার পান, আর ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম পান ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
ওয়াংয়ের নতুন বেতন কত হতে চলেছে? সিঙ্গাপুরের অন্যান্য রাজনৈতিক নেতাদের বেতন কত হবে? বছরে ৩৬ লাখ সিঙ্গাপুরি ডলার হিসেবে, ওয়াংয়ের পারিশ্রমিক দাঁড়ায় মাসে প্রায় ২,৩৭,৫০০ মার্কিন ডলার।
যোগ্য ব্যক্তিদের রাজনীতিতে নিয়ে আসতে এবং দুর্নীতির সুযোগ কমাতে সিঙ্গাপুর দীর্ঘদিন ধরেই তাদের নেতাদের মোটা অঙ্কের বেতনের পক্ষে যুক্তি দিয়ে আসছে।
ওয়াং স্বীকার করেছেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, নেতাদের বেতনের বিষয়টি একটি “কঠিন এবং আবেগঘন বিষয়”। তিনি উল্লেখ করেন, এই বেতনের পরিমাণ বেশিরভাগ সিঙ্গাপুরবাসীর আয়ের চেয়ে অনেকটাই বেশি। কারণ ২০২৫ সালে সিঙ্গাপুরে মধ্যম মাসিক আয় ছিল ৫,৭৭৫ সিঙ্গাপুরি ডলার বা মাসে প্রায় ৪.৩১ লাখ টাকা।
(Feed Source: zeenews.com)
