‘ভিন্ন জার্সি, একই শিকড়’, ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার?

‘ভিন্ন জার্সি, একই শিকড়’, ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার?

 

টোকিও: কিছুদিন আগেই জাপানের সঙ্গে ঐতিহাসিক একটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছে ভারত। সেই ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল শ্রেয়স আইযারের নেতৃত্বাধীন দল। আর সেখানেই দেখা তিন বিহারের ক্রিকেটারের পূণঃর্মিলন। ঐতিহাসিক ম্যাচটির পর জাপান দলের আন্তর্জাতিক ক্রিকেটার অভিষেক আনন্দ ভারতের তারকা ক্রিকেটার ঈশান কিষাণ ও বৈভব সূর্যবংশীর সঙ্গে ছবি তোলেন। ঈশান কিষাণ ভারতীয় দলের প্রতিষ্ঠিত নাম অন্য়দিকে, বৈভব সূর্যবংশী বিস্ময় কিশোর।

আসলে তিনজনেই বিহারের ছেলে। ঈশান ও বৈভব ভারতের হয়ে খেলেন। অন্য়দিকে আনন্দ জাপানের হয়ে খেলেন। নিজের সোশ্য়াল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিষেক আনন্দ বলেন, ‘ভিন্ন জার্সি, একই শিকড়। ক্রিকেটের সুতোয় বাঁধা বিহারের ছেলেরা।’

বিহারের পাটনায় বেড়ে ওঠা অভিষেক আনন্দের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে জাপানের হয়ে খেলছেন। ঈশান কিষাণ ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ধারাবাহিক ব্যাটার। অন্য়দিকে বৈভব সূর্যবংশী ভারতীয় দলের নতুন সদস্য। জিম্বাবোয়ে সিরিজে নজর কেড়েছিলেন। জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্য়াচে শুরু থেকেই তাল কেটেছিল বৃষ্টি। এতটাই বৃষ্টির প্রকোপ বেশি ছিল যে শেষ পর্যন্ত ৫ ওভারের ম্য়াচের আয়োজন করা হয়। ভারতীয় সময় সকাল ৯.৩০ থেকে ম্য়াচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য এতটাই বাজে পরিস্থিতি ছিল মাঠের ও আবহাওয়ার, যে প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ও মাঠ শুকনোর পর আম্পায়ার ও দুই অধিনায়কের সম্মতিতে ম্য়াচের ওভার সংখ্য়া কমে দাঁড়ায় ৫ ওভারের। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। ওপেনিংয়ে স্য়ামসন ও অভিষেক দুজনে নেমেছিলেন। কিন্তু দুজনের কেউই বড় রান করতে পারেননি। অভিষেক তো খাতাই খুলতে পারলেন না। স্যামসন ৯ রান করেন। ঈশান কিষাণ মাত্র ৩ রান করে আউট হন। এরপর শ্রেয়স আইয়ার ১২ বলে ১৬ রানের একটি ইনিংস খেলেন, যার সুবাদে ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২ রান বোর্ডে তুলে নেয়। জবাবে একটা সময় মনে হচ্ছিল জাপান ম্য়াচটি জিতে যাবে। কিন্তু পঞ্চম ওভারে আক্রমণে এসে জাপানকে আটকে দেন অক্ষর পটেল।

(Feed Source: abplive.com)