জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: খাতায়-কলমে পার্থক্য ৯৪ ধাপের। খেলা দেখে কে বলবে! সদ্য বিশ্বকাপ খেলা পানামার বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ড্র করল ভারত। বিশ্বকাপারদের রীতিমতো চোখে চোখ রেখ লড়াই করল খালিদ জামিলের ছেলেরা
এই মুহূর্তে ফিফার তালিকায় ৪৪তম স্থানে পানামা। আর ভারত ১৩৮! অথচ সেই পানামার বিরুদ্ধে একসময়ে ১ গোলে এগিয়ে ছিল ভারত। পানামার ডিফেন্ডারদের বারবার পরীক্ষায় ফেলে দিচ্ছেন ব্লু টাইগার্সরা! প্রথম ১৫ মিনিটের মধ্যে দু’বার বিপক্ষ বক্সে আক্রমণ শানায় ভারত। এমনকী, লাগাতার আক্রমণের মুখে ভুলও করে ফেলেছিলেন উত্তর আমেরিকার বিশ্বকাপ খেলার দেশের ফুটবলাররা। কখনও রায়ান উইলিয়ান্সের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, তো কখনও আবার আশিকের শট সাইড নেটে।
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। খেলার বয়স তখন ৪২ মিনিট। নিজেদের অর্ধে বিজয় ভারগেসেকে থ্রো করেন আকাশ মিশ্র। সেই বল ধরে লম্বা থ্রু আকাশ। লক্ষ্য ছিলেন রায়ান উইলিয়ায়মস। এবার বল জাল জড়াতে কোনও ভুল করেননি তিনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন রায়ান, বিক্রমপ্রতাপরা। সেই সুযোগেই ম্যাচে ফেরে পানামা। ৬৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় তারা।
(Feed Source: zeenews.com)