IIT Kharagpur: এসি-র বিদ্যুৎ খরচ এক ধাক্কায় ৮০ শতাংশ কমাবে এই প্রযুক্তি, বিশ্বমঞ্চে পুরস্কৃত আইআইটি খড়গপুরের গবেষক

IIT Kharagpur: এসি-র বিদ্যুৎ খরচ এক ধাক্কায় ৮০ শতাংশ কমাবে এই প্রযুক্তি, বিশ্বমঞ্চে পুরস্কৃত আইআইটি খড়গপুরের গবেষক

IIT Kharagpur: পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবনে ফের বিশ্বমঞ্চে বাজিমাত আইআইটি খড়গপুরের। কার্যালয়ে ৮০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ কমানোর যুগান্তকারী প্রযুক্তি আবিষ্কার করে ‘ডি২ও ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন প্রাক্তনী ড. জেসলু সেলিন জ্যাকব।

আন্তর্জাতিক মঞ্চে বড় পুরস্কার পেলেন আইআইটি খড়গপুরের প্রাক্তনী

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবনে ফের বিশ্বমঞ্চে উজ্জ্বল হল আইআইটি খড়গপুরের নাম। বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষার লক্ষ্যে বিশেষ গবেষণার স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘ডি২ও ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন এই প্রতিষ্ঠানের প্রাক্তনী ড. জেসলু সেলিন জ্যাকব। টেকসই উন্নয়ন, পরিবেশরক্ষা ও সবুজ উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। আইআইটি খড়গপুরের প্রাক্তনী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত। তাঁর এই সাফল্যে গর্বিত খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ।