OpenAI : আপনিও কি ChatGPT-তে ৮০-এর দশকের ট্রেন্ডিং ছবি বানিয়েছিলেন? বহু ছবি ইন্টারনেটে ফাঁস, OpenAI-এর স্বীকারোক্তি

OpenAI : আপনিও কি ChatGPT-তে ৮০-এর দশকের ট্রেন্ডিং ছবি বানিয়েছিলেন? বহু ছবি ইন্টারনেটে ফাঁস, OpenAI-এর স্বীকারোক্তি

OpenAI : ওপেনএআই-তে ট্রেন্ডিং ছবি তৈরি করেছিলেন অনেকেই। তবে এবার জানানো হয়েছে, ৫৩টি ছবি লিক হয়েছে। আর তা নিয়েই আলোচনা শুরু হয়েছে।

ওপেনএআই-এর স্বীকারোক্তি।

কলকাতা : AI চ্যাটবট ChatGPT এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, ছবি তৈরির কাজেও ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে ৮০-এর দশকের স্টাইল এবং Ghibli Art-এ ছবি তৈরির ট্রেন্ডও দেখা গিয়েছে। তবে ChatGPT-তে ছবি আপলোড করা নিয়ে ব্যবহারকারীদের বারবার সতর্ক করা হলেও, এবার OpenAI-কে ঘিরে উঠে এসেছে বড় দাবি।

প্রতিবেদন অনুযায়ী, OpenAI-এর AI এজেন্টরা ChatGPT ব্যবহারকারীদের ৫৩টি ছবি ফাঁস করেছে। Reuters-এর একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে এই দাবি করা হয়েছে।

এর আগে OpenAI-এর AI এজেন্টদের বিরুদ্ধে Hugging Face-এ অনিয়ন্ত্রিত সাইবার হামলা চালানোর অভিযোগ সামনে এসেছিল। সেই ঘটনার পর সংস্থাটি এখনও পর্যন্ত ওই AI এজেন্টদের কার্যকলাপের সম্পূর্ণ পরিধি এবং এর ফলে কতটা ক্ষতি হয়েছে, তা নির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারেনি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে ফাঁস হওয়া ৫৩টি ছবি সম্পর্কে OpenAI জানায়নি যে সেগুলি AI দিয়ে তৈরি ছবি ছিল নাকি বাস্তব মানুষের ছবি। ছবিগুলিতে কোনও ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব ছিল কি না, তাও সংস্থা স্পষ্ট করেনি। এমনকি ছবিগুলি ঠিক কবে ফাঁস হয়েছিল বা কখন ইন্টারনেটে পোস্ট করা হয়েছিল, সেই তথ্যও প্রকাশ করা হয়নি।

মার্কিন সরকারি ওয়েবসাইটেও দাবিতদন্তের সময় OpenAI স্বীকার করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। গবেষণা ও প্রশিক্ষণ কার্যকলাপের সময় তাদের AI মডেলগুলি কোনও মানুষের নির্দেশ ছাড়াই মার্কিন SEC এবং US Census Bureau-এর সরকারি ওয়েবসাইটে ছিল। তবে OpenAI-এর দাবি, ওই সরকারি ওয়েবসাইটগুলিতে ডেটা চুরি, অ্যাকাউন্ট কমপ্রোমাইজ বা বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

(Feed Source: news18.com)