
Uttar Pradesh Heavy Rain: শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির তাণ্ডব। কোথাও ভারী, কোথাও অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরপ্রদেশ। গত ৭২ ঘণ্টায় সেই রাজ্যে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে
অবিরাম বৃষ্টিতে উত্তরপ্রদেশে গত ৭২ ঘণ্টায় প্রবল বৃষ্টিতে সেই রাজ্যে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছেRepresentative ImageImage generated by AI
উত্তরপ্রদেশ: প্রবল বৃষ্টিতে বানভাসি পূর্ব ও মধ্য ভারত! গত ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির বলি ৬০ জনেরও বেশি। অবিরাম বৃষ্টিতে ফসল ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বৃষ্টির কারণে হাজার হাজার মানুষ ঘরছাড়া। তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন।
বৃষ্টির তাণ্ডবলীলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ। গত ৭২ ঘণ্টায় প্রবল বৃষ্টিতে সেই রাজ্যে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। লাগাতার বৃষ্টিতে একাধিক এলাকায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরপ্রদেশের ৭৫টি জেলার মধ্যে ৬৩টি জেলায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে গ্রামীণ এলাকায় ক্ষতিগ্রস্ত ফসল, জমা জলে বিপর্যস্ত জনজীবন। তুমুল বৃষ্টিতে শনিবার উন্নাওয়ের বসিরাতগঞ্জ টোল প্লাজার কাছে গঙ্গা এক্সপ্রেসওয়েতে জল জমে যায়, সৃষ্টি হয় যানজটের।
ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক জেলায় দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লখনউ-সহ বহু জেলায় গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি হয়েছে। এর জেরে স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত। পরিস্থিতি পর্যালোচনা ও প্রস্তুতি খতিয়ে দেখতে ‘রেড’ এবং ‘অরেঞ্জ’ সতর্কতা জারি করা জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন ত্রাণ কমিশনার ভাস্কর যশোদা। তিনি আধিকারিকদের সতর্ক থাকার, পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানোর এবং কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন।
২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে উত্তরপ্রদেশে ১১১.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই সময়ে সাধারণত ৯.৪ মিলিমিটার বৃষ্টি হয়, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় এই তিন দিনে বৃষ্টিপাত প্রায় ১,০৮৪ শতাংশ বেশি হয়েছে। মহারাজগঞ্জে নেপাল থেকে জল ছাড়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে গণ্ডক নদীর জলস্তর বেড়ে যায়। বন্যার জল ঢুকে পড়ে তিনটি গ্রামে। এর ফলে প্রায় ৫,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে IANS। জানা যায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে জেলা প্রশাসন এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF)।
(Feed Source: news18.com)
