নীরজ ছাড়াই এশিয়াডে জ্যাভেলিনে জোড়া পদক ভারতের, যশবীর-রোহিত লিখলেন নতুন ইতিহাস

নীরজ ছাড়াই এশিয়াডে জ্যাভেলিনে জোড়া পদক ভারতের, যশবীর-রোহিত লিখলেন নতুন ইতিহাস

Asian Games 2026: টুর্নামেন্ট শুরুর ঠিক আগে চোটের কারণে এশিয়ান গেমস ও অলিম্পিক্সে সোনা জয়ী তারকা অ্যাথলিট নীরজ চোপড়া ছিটকে যাওয়ায় ভারতীয় শিবিরে যে উদ্বেগের মেঘ জমেছিল, তা এক লহমায় উধাও করে দিলেন দেশের দুই তরুণ থ্রোয়ার।

যশবীর-রোহিত লিখলেন নতুন ইতিহাস

২০২৬ এশিয়ান গেমসের জ্যাভলিন থ্রোয়ে রাজকীয় সাফল্য অর্জন করল ভারত। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে চোটের কারণে এশিয়ান গেমস ও অলিম্পিক্সে সোনা জয়ী তারকা অ্যাথলিট নীরজ চোপড়া ছিটকে যাওয়ায় ভারতীয় শিবিরে যে উদ্বেগের মেঘ জমেছিল, তা এক লহমায় উধাও করে দিলেন দেশের দুই তরুণ থ্রোয়ার। জ্যাভলিনের ফাইনালে রুপো ও ব্রোঞ্জ—দুই পদকই নিজেদের নামে করে ট্র্যাকে ভারতের জয়জয়কার বজায় রাখলেন যশবীর সিং ও রোহিত যাদব।