
একসঙ্গে ৮ জন ছাত্র নেমেছিল সনমুদ্রস্নানে। জানা যায়, তারা সেখানে পিকনিকে গিয়েছিল। আর তখনই হঠাৎ আসা স্রোতে তলিয়ে যায় সকলে। প্রাণ হারাল সকলেই।
একসঙ্গে ৮ ছাত্রের মৃত্যু।
মুম্বই : মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেগর সমুদ্রসৈকতে ভয়াবহ দুর্ঘটনা। প্রবল স্রোতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে পুনের ৮ জন কিশোরের। পুলিশ জানিয়েছে, মৃত প্রত্যেকের বয়স ছিল ১৬ বছরের মধ্যে। সমুদ্র থেকে তাঁদের সকলের দেহ উদ্ধার করা হয়েছে।
মৃত ছাত্ররা পুনে জেলার আলন্দির একটি বেসরকারি কোচিং সেন্টার Winners’ Academy-র পড়ুয়া ছিল। তাঁরা প্রায় ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিভেগরে বেড়াতে গিয়েছিল।
সমুদ্রে নেমেছিল ৮ জন পড়ুয়া-পুলিশ আধিকারিক জানিয়েছেন, মোট ৪৮ জনের একটি দল বিকেল সাড়ে ৫টা নাগাদ সমুদ্রসৈকতে পিকনিকে যায়। দলে ছিলেন ২৫ জন ছেলে, ১৭ জন মেয়ে এবং ৬ জন শিক্ষক।
এর পর ৮ জন ছাত্র সমুদ্রে নামে। জলের গভীরতা এবং সমুদ্রের স্রোত সম্পর্কে ধারণা কম থাকার কারণে তাঁরা প্রবল স্রোতে ভেসে যায় বলে পুলিশ জানিয়েছে।
প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ-দুর্ঘটনার কথা জানতে পেরে দিভেগরের ‘ভাউ মারুতি সালুঙ্খে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুঙ্খে এবং তাঁর দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ওয়াটার স্পোর্টস দলের সদস্যরা সমুদ্রে নেমে অভিযান চালান এবং শেষ পর্যন্ত ৮ জনেরই দেহ উদ্ধার করতে সক্ষম হন।
হাসপাতালে পাঠানো হয় দেহ-দুর্ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর (API) সন্তোষ আওয়াটি দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে পুলিশ মৃতদেহগুলি নিজেদের হেফাজতে নেয়। এর পর ময়নাতদন্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য দেহগুলি বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (PHC) পাঠানো হয়।
(Feed Source: news18.com)
