Food Fair: ২ টাকার বিরিয়ানি খেতে লম্বা লাইন, কয়েন হাতে অপেক্ষায় শিক্ষক, অভিভাবকরা! মুড়ি-মুড়কির মতো বিক্রি হল মোয়া, মালপোয়া, ফুচকা

Food Fair: ২ টাকার বিরিয়ানি খেতে লম্বা লাইন, কয়েন হাতে অপেক্ষায় শিক্ষক, অভিভাবকরা! মুড়ি-মুড়কির মতো বিক্রি হল মোয়া, মালপোয়া, ফুচকা

Food Fair: পকেটে মাত্র ২ টাকা থাকলেই গরম বিরিয়ানি থেকে ফুচকা, মিলল ভরপেট চটপটা খাবার! জাঙ্ক ফুডের আসক্তি দূর করতে দুর্গাপুরের আশিসনগর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয়েছিল খাদ্যমেলা। শিশুদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে শুরু হয়েছে ‘শিশু ব্যাঙ্ক’।

স্বাস্থ্যকর খাবারের অভ্যাস তৈরি করতে প্রাথমিক বিদ্যালয়ে অভিনব উদ্যোগ

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: একদিকে ধোঁয়া ওঠা গরম বিরিয়ানি, তো অন্যদিকে জিভে জল আনা চটপটা ফুচকা। কোনও স্টলে সাজানো মুচমুচে চিকেন পকোড়া, আবার কোথাও ঘরের তৈরি মোয়া, মালপোয়া আর গরম কচুরি। তবে খাবারের মেনুর থেকেও চোখ কপালে তোলার মতো বিষয় হল তার দাম। পকেটে মাত্র ২ টাকার একটি কয়েন থাকলেই মিলেছে ভরপেট খাবার। দুর্গাপুরের আশিসনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বুধবার বসেছিল এমনই খাদ্য মেলা।