
চণ্ডীগড়: তিরুঅনন্তপুরমের পর গুয়াহাটি – পরপর দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে উড়িয়ে ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করার পরই ধাক্কা খেল ভারতীয় দল। তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে বৃহস্পতিবার নিউ চণ্ডীগড়ে পৌঁছে গেল ভারতীয় দল। তবে তীব্র গরমে পাটা পিচে বল করার ধকল কাবু করে ফেলেছে প্রসিদ্ধ কৃষ্ণকে। তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেলেন ভারতের ডানহাতি পেসার (Prasidh Krishna)।
গুয়াহাটিতে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল প্রসিদ্ধর। তিনি তৃতীয় ওয়ান ডে ম্যাচে খেলতে পারবেন না বলে জানানো হল ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে। তাঁর পরিবর্ত হিসাবে ভারতের ওয়ান ডে দলে নেওয়া হল অংশুল কম্বোজ়কে। যিনি ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলছিলেন। চণ্ডীগড়ে তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন।
ভারতের পরিবর্তিত ওয়ান ডে দল
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কে এল রাহুল (সহ অধিনায়ক, উইকেটকিপার), ধ্রুব জুড়েল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, গুরনূর ব্রার, মহম্মদ সিরাজ়, আকিব নবি, যশস্বী জয়সওয়াল, নমন ধীর ও অংশুল কম্বোজ।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের দল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। তাঁর পরিবর্ত হিসাবে নমন ধীরকে দলে নেওয়া হয়েছে। সামনেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে ১১ অক্টোবর থেকে শুরু রঞ্জি ট্রফি। লাল বলের ক্রিকেটে নিজেকে দেখে নিতে পারবেন ওয়াশি।
🚨 News 🚨
Prasidh Krishna to miss third ODI, Naman Dhir replaces Washington Sundar for T20Is
More details 🔽 | #TeamIndia | #INDvWI | @mflone_ https://t.co/e4kbfahjto
— BCCI (@BCCI) October 1, 2026
ভারতের পরিবর্তিত টি-২০ দল
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা (সহ অধিনায়ক), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব, ময়ঙ্ক যাদব ও নমন ধীর।
(Feed Source: abplive.com)
