Indian Railways: পুজোয় হরিদ্বার প্ল্যান করেছেন, ট্র্যাক কাঁপিয়ে ছুটবে স্পেশাল ট্রেন, কবে কবে ছাড়বে, কোন কোন স্টপ দেবে, জানাল ভারতীয় রেল

Indian Railways: পুজোয় হরিদ্বার প্ল্যান করেছেন, ট্র্যাক কাঁপিয়ে ছুটবে স্পেশাল ট্রেন, কবে কবে ছাড়বে, কোন কোন স্টপ দেবে, জানাল ভারতীয় রেল

Indian Railways: পুজোর আগেই সুখবর! মালদা থেকে হরিদ্বার ছুটবে পুজো স্পেশাল, চলবে ৭টি ট্রিপ, জেনে নিন দিন সময় ও স্টপেজ

Indian Railways: পুজোয় হরিদ্বার প্ল্যান করেছেন, ট্র্যাক কাঁপিয়ে ছুটবে স্পেশাল ট্রেন, কবে কবে ছাড়বে, কোন কোন স্টপ দেবে, জানাল ভারতীয় রেল

দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজোকে কেন্দ্র করে প্রতি বছরই বাড়ে যাত্রীদের চাপ। বিশেষ করে উত্তর ভারতগামী ট্রেনগুলিতে উৎসবের মরশুমে ভিড় থাকে চোখে পড়ার মতো। সেই অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে এবার মালদা টাউন থেকে হরিদ্বার পর্যন্ত পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ফলে উৎসবের মরশুমে হরিদ্বারগামী যাত্রীদের জন্য মিলবে অতিরিক্ত ট্রেন পরিষেবা।

উৎসবের ছুটিতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে যাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন ধর্মীয় ও পর্যটনস্থানে যাওয়ার পরিকল্পনা করেন। সেই তালিকায় হরিদ্বার অন্যতম জনপ্রিয় গন্তব্য। গঙ্গার পবিত্র পরিবেশ, ধর্মীয় গুরুত্ব এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘিরে প্রতি বছরই এই সময় সেখানে পর্যটক ও পুণ্যার্থীদের ভিড় বাড়ে। ফলে মালদা থেকে সরাসরি অতিরিক্ত ট্রেন চালু হওয়ায় উত্তর ভারতগামী যাত্রীদের যাত্রা আরও সুবিধাজনক হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, ০৩৪৩৭ মালদা টাউন–হরিদ্বার পুজো স্পেশাল ট্রেনটি প্রতি শনিবার মালদা টাউন থেকে ছাড়বে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ৭টি ট্রিপ চালানো হবে। ট্রেনটি মালদা টাউন থেকে সকাল ১০টায় ছেড়ে পরের দিন বিকেল ৫টায় হরিদ্বারে পৌঁছবে।

অন্যদিকে, ০৩৪৩৮ হরিদ্বার–মালদা টাউন পুজো স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার হরিদ্বার থেকে মালদার উদ্দেশে রওনা দেবে। ১৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট ৭টি ট্রিপ চলবে। হরিদ্বার থেকে ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন রাত ১১টা ৫৫ মিনিটে মালদা টাউনে পৌঁছবে।

দুই দিকেই গুরুত্বপূর্ণ একাধিক স্টেশনে ট্রেনটির স্টপেজ থাকছে। এর মধ্যে রয়েছে নিউ ফরাক্কা, বারহারওয়া, সাহিবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর। ফলে মালদা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকার যাত্রীরাও এই বিশেষ ট্রেনের সুবিধা নিতে পারবেন।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ও এসি কামরা থাকবে। ০৩৪৩৭ নম্বর ট্রেনের টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা পরবর্তীতে জানানো হবে। যাত্রীদের নিয়মিত আপডেটের জন্য RailOne অ্যাপ ও রেলের নির্দিষ্ট তথ্যসূত্র নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

(Feed Source: news18.com)