এশিয়াডে ভারতের মহিলা বক্সারদের ডাবল পাঞ্চ! লভলিনার পর একইদিনে সোনা জিতলেন পারভীন

এশিয়াডে ভারতের মহিলা বক্সারদের ডাবল পাঞ্চ! লভলিনার পর একইদিনে সোনা জিতলেন পারভীন

Parveen Hooda Win Gold Medal: হরিয়ানার রোহতকের বাসিন্দা পারভীন হুডা ৬৫ কেজি বিভাগের মেগা ফাইনালে চাইনিজ তাইপের নিয়েন-চিন চেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে নিজের প্রথম এশিয়াড সোনা পকেটে পুরলেন।

সোনা জিতলেন পারভীন হুডা

২০২৬ এশিয়ান গেমসের রিঙে ভারতীয় মহিলাদের ঐতিহাসিক সাফল্য অব্যাহত। শুক্রবার ২ অক্টোবর মহিলাদের বক্সিংয়ে ভারত জিতল দুটি গোল্ড মেডেল। জন্মদিনে নিজেকে সেরা উপহার দিয়ে ৭৫ কেজি বিভাগে সোনা জিতলেন অলিম্পিক ব্রোঞ্জজয়ী লভলিনা বরগোহাঁই। অন্যদিকে ৬৫ কেজি ইভেন্টে রুদ্ধশ্বাস লড়াইয়ে সোনা ছিনিয়ে এনে প্রথম এশিয়ান গেমস পদকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন ২৬ বছর বয়সী পারভীন হুডা।