
কলকাতা: এশিয়ান গেমসে লক্ষ্যভেদ বাঙালির মহিলাদের রিকার্ভ আর্চারি টিম ইভেন্টে শোনা জিতে ইতিহাস অঙ্কিতা ভকতের। অঙ্কিতা এশিয়ান গেমসের সোনা জেতায় গর্বিত তাঁর পরিবার। বাবা মার অনুপ্রেরণাতেই এই জয় এবিপি আনন্দকে জানালেন অঙ্কিতা। মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি অঙ্কিতার বাবা ও মা। তাঁর বাবা বলছেন,’মেয়ের সঙ্গে কথা হয়েছে। খুব ভাল লাগল মেয়ের পারফরম্যান্স দেখে। কিন্তু ব্যক্তিগত ইভেন্টে খেলতে পারল না, এটাই একটু আক্ষেপ। চিনের পর কোরিয়াকে হারিয়েছে মেয়ে। এটা সত্যিই দারুণ মুহূর্ত ওর জন্য। এটা দেশের গর্ব। তবে ও অলিম্পিক্সে পদক জিততে মরিয়া। অলিম্পিক্সই এখন পাখির চোখ মেয়ের।’
অঙ্কিতার মা বলছেন,’মেয়ে ছোট থেকেই কষ্ট করেছে। খেলাটা খুব ভালবাসে। ব্যক্তিগত ইভেন্টে খেলতে পারেনি, তাই কান্নাকাটি করছিল। অলিম্পিক্সেও খেলেছিল। কিন্তু চতুর্থ স্থানে শেষ করেছিল বলে পদক পায়নি অল্পের জন্য। তবে এশিয়ান গেমসে সোনা জয় অনেক গর্বের। আমি ভীষণ আনন্দিত। টেনশনে ছিলাম আমিও। ব্যক্তিগত ইভেন্টে খেলতে পারেনি বলে কান্নাকাটি করছি। আমিও কান্নাকাটি করছিলাম। আমি একটাই প্রার্থনা করছিলাম যাতে একটা সোনা জেতে। যাতে দেশের মুখ উজ্জবল করতে পারে। ঠিক সেটাই করেছে মেয়ে।’
এশিয়ান গেমসে ইতিহাস গড়ে সোনা জয় ভারতীয় মহিলা হকি দলের
মহিলাদের হকিতে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা দল। এশিয়ান গেমসের ফাইনালে তারা চিনকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ল ভারতীয় মহিলা হকি দল। ১৯৮২ সালের পর এশিয়ান গেমসে ৪৪ বছর পর ফের একবার মহিলা হকি দল সোনা দল। খেলার ১০ মিনিটের মাথায় লালরেমসিয়ামি একটি দুর্দান্ত শটে গোলপোস্টের ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন। চিন একটি পেনাল্টি অর্জন করেছিল। কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক সবিতা পুনিয়া অসাধারণ দক্ষতায় তা আটকে দেন। এরপরও বেশ কয়েকবার আক্রমণ করেছিল চিন প্রতিপক্ষের বক্সে। কিন্তু বারবার ভারতের রক্ষণ বাধা হয়ে দাঁড়ায় চিনের সামনে। তার জন্যই গোলমুখ আর খুলতে পারেননি চিনের প্লেয়াররা।
শুক্রবার ভারতের ঝুলিতে অনেকগুলো সোনা এসেছে। তার মধ্য়ে বক্সিংয়েই তিনটি সোনা এল ভারতের ঝুলিতে। দিনের শুরুতে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন লভলিনা বরগোঁহাই। এরপরই কয়েক মিনিটের ব্যবধানে পরভীন হুডার পর সোনা জিতেছিলেন অঙ্কুশ পাংহালও। পুরুষদের ৮০ কেজির বিভাগে তিনি দক্ষিণ কোরিয়ার কিম মিনসেয়ংকে ৪-০ হারিয়ে ভারতের হয়ে চলতি এশিয়ান গেমসে ১৪তম সোনা জিতেছিলেন। এর আগে বক্সিংয়ে এশিয়ান গেমসের মঞ্চে এত ভাল পারফর্ম আর কোনওদিন হয়নি।
(Feed Source: abplive.com)
