Mohan Bhagwat: ‘ধর্ম আর রাষ্ট্র পরস্পরের থেকে আলাদা নয়,’ মুম্বইয়ের অনুষ্ঠানে দেশ এবং ধর্মকে একীভূত করে বার্তা RSS প্রধানের

Mohan Bhagwat: ‘ধর্ম আর রাষ্ট্র পরস্পরের থেকে আলাদা নয়,’ মুম্বইয়ের অনুষ্ঠানে দেশ এবং ধর্মকে একীভূত করে বার্তা RSS প্রধানের

 

রাষ্ট্র এবং ধর্মকে কীভাবে একীভূত, তার ব্যাখ্যা দেন মোহন ভাগবত?আরএসএস প্রধানের কথায়, ‘‘আমাদের ঐতিহ্য বলে আমাদের দেশ এবং ধর্ম পরস্পরের থেকে আলাদা নয়৷ রাষ্ট্রের উদ্দেশ্য হল ধর্মকে ধারণ করা, আর ধর্মের রাষ্ট্রকে টিকিয়ে রাখে ও সুরক্ষিত করা। এই দুই পরস্পরের উপরে নির্ভরশীল৷ যদি একজনের অস্তিত্ব থাকে, তবেই অন্যের অস্তিত্ব থাকবে, যদি একজনের অস্তিত্ব না থাকে, তবে অন্যেরও থাকবে না৷’’

তাঁর মতে, রাষ্ট্র দুর্বল হয়ে পড়লে ধর্ম বিপন্ন হবে, আবার ধর্মাচরণের চর্চা দুর্বল হয়ে পড়লে রাষ্ট্রও অধঃপতনের দিকে যাবে। তাই আমাদের কর্তব্য হল, উভয়কেই সঠিক পথে একই সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া।

বিশ্ব সমাজে ভারতীয় সংস্কৃতির প্রভাবঅল ইন্ডিয়া বিহার সেবা গোষ্ঠীর ১৪তম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান বলেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ, ব্যক্তিস্বাধীনতা ও পারিবারিক জীবন এবং ধর্মীয় বিশ্বাস ও সংঘাত—এই সমস্ত বিষয়কে ঘিরে বিশ্ব আজ নানা দ্বন্দ্বের মুখোমুখি।

তিনি বলেন, “বিশ্ব আজ সমস্যায় জর্জরিত। প্রতিটি সুখই অসম্পূর্ণ থেকে যাচ্ছে, প্রতিটি আকাঙ্ক্ষার সঙ্গে কোনও না কোনও ক্ষতি জড়িয়ে রয়েছে এবং প্রতিটি আনুগত্যের সঙ্গে অন্য কোনও আনুগত্যও যুক্ত। কোনও ভারসাম্য নেই; রয়েছে চরমপন্থা।”

ভাগবত বলেন, এই সমস্ত দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার পথের সন্ধানে বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, ইতিহাসে ভারত কখনও অন্য দেশ দখল করার বা মানুষকে ধর্মান্তরিত করার উদ্দেশ্যে নিজের জ্ঞান বিশ্বের সঙ্গে ভাগ করেনি। তিনি বলেন, “বিশ্ব জানে, এই পথ ভারতের কাছ থেকেই আসবে।”

ভাগবত আরও বলেন, ভারতের রয়েছে এক বিশাল জ্ঞান-ঐতিহ্য, যার মধ্যে রয়েছে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, জৈন আগম, ত্রিপিটক, গুরু গ্রন্থ সাহিব এবং বিভিন্ন সাধু-সন্তের শিক্ষা।

তিনি বলেন, “আমাদের দেশের কাছে জ্ঞানের এক বিশাল ভাণ্ডার রয়েছে, যা আজ বিশ্বের প্রয়োজন। ভক্তির শক্তির মাধ্যমে পরমাত্মার আরও কাছাকাছি পৌঁছনো সম্ভব।”

(Feed Source: news18.com)