স্ক্রিপ্ট না পড়েই সিনেমা করতে রাজি হয়েছিলেন টোটা, নতুন সিনেমা নিয়ে কী বললেন সৃজিত-আবির?

পুজোয় মুক্তি পাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা, ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ (Emperor vs Sarat Chandra)। আর এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)-কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর এই সিনেমার ট্রিলার এবার এল প্রকাশ্যে।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, ‘পথের দাবী’- আর সেই উপন্যাসকে নিয়ে তৎকালীন ইংরেজ সরকারের সঙ্গে বিরোধীতার কথাই ফুটে উঠবে এই সিনেমায়। পর্দায় কিংবদন্তি সব্যসাচী মল্লিকের চরিত্রে দেখা যাবে, আবির চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee)।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাটি দেউলটিতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই ছবির ট্রেলার লঞ্চ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। প্রত্যেকেই এই ছবিকে ঘিরে নিজেদের আবেগের কথা ভাল করে নেন।

এই সিনেমায় অভিনয়ের সুযোগ নিয়ে আবির চট্টোপাধ্য়ায় বলেছেন, সব্যসাচী মল্লিকের বাঙালিয়ানা তাঁকে আকৃষ্ট করেছিল। আর সৃজিত মুখোপাধ্যায়ের পুজোর ছবিতে থাকার সুযোগ তো রাজি হওয়ার একটা বাড়তি কারণ বটেই।

টোটা জানিয়েছেন, সৃজিত মুখোপাধ্যায় যদি তাঁকে কোনও ছবির অফার করেন, তাহলে তিনি চিত্রনাট্য না পড়েই রাজি হয়ে যান। কারণ তিনি সৃজিত মুখোপাধ্যায়কে চোখ বন্ধ করে বিশ্বাস করেন এবং মনে করেন, সৃজিত যখন তাঁকে অফার করেছে তখন সেই চরিত্র নিঃসন্দেহে খুব ভালই হবে।

এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে সৃজিত মুখোপাধ্যায় বলেছিলেন, তিনি জানেন যে, টোটার স্বপ্নের চরিত্র ফেলুদা। কিন্তু তাঁর মনে হয়েছিল, শরৎচন্দ্রের চরিত্রে টোটাকে মানাবে সবচেয়ে বেশি।

এদিন দেউলটিতে সমস্ত কলাকুশলীরা হাজির হয়ে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানান। ভারতের ইতিহাসে 'পথের দাবী'-র মতো উপন্যাস কেন গুরুত্বপূর্ণ সেই কথাই এদিন উঠে আসে আলোচনায়।

এদিন দেউলটিতে সমস্ত কলাকুশলীরা হাজির হয়ে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানান। ভারতের ইতিহাসে ‘পথের দাবী’-র মতো উপন্যাস কেন গুরুত্বপূর্ণ সেই কথাই এদিন উঠে আসে আলোচনায়।

এবার পুজোয় একাধিক বিগ বাজেট ছবি মুক্তি পাচ্ছে। তবে নিজের সিনেমা নিয়ে আত্মবিশ্বাসী সৃজিত। তিনি বিশ্বাস রাখেন, ছবি ভাল হলে, দর্শক অবশ্যই তা হল ভরিয়ে দেখবেন।

অন্যদিকে আবির চট্টোপাধ্যায় এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, তিনি একাধিক ছবিরই সিক্যুয়াল করেছেন। কিন্তু স্বতন্ত্র ছবিতে নিজেকে অনেক বেশি চ্যালেঞ্জ করা যায়। সেই কারণেই এই ছবিতে রাজি হয়েছেন তিনি।

নন্দী মুভিজ-এর প্রযোজনায় এবং প্রদীপ কুমার নন্দীর নিবেদনে পুজোয় মুক্তি পাওয়ার কথা এই সিনেমা। দর্শকেরা এই ছবি দেখার অপেক্ষায়

(Feed Source: abplive.com)