৪৬-এর সংগ্রাম দিবস উপলক্ষে লোকভবনে আয়োজিত হচ্ছে প্রবন্ধ প্রতিযোগিতা। অংশ নেবেন পড়ুয়ারা, কৃতীদের জন্য থাকছে পুরস্কার মূল্য। জানুন প্রতিযোগিতা ঘিরে বিস্তারিত তথ্য।
প্রবন্ধ রচনার প্রতিযোগিতা লোক ভবনে
১৯৪৬ সালের কলকাতা গণহত্যার কারণ ও পরিণতি নিয়ে লিখতে হবে স্কুল পড়ুয়াদের, প্রথমবার রাজ্যস্তরের প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন লোক ভবনের।
দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিষয়— ‘১৯৪৬ সালের কলকাতা গণহত্যাযজ্ঞ—কারণ ও ফলাফলসমূহ’।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিষয়— ‘অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস—ভারতের চিরায়ত সভ্যতার ভিত্তির উপর এক মারাত্মক আক্রমণ’।
স্কুল পড়ুয়াদের প্রবন্ধ লিখতে হবে ৩ হাজার থেকে ৪ হাজার শব্দের মধ্যে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ৫ হাজার থেকে ৬ হাজার শব্দ।
বাংলা অথবা ইংরেজি—দুই ভাষার যে কোনও একটিতে প্রবন্ধ জমা দেওয়া যাবে; দুই ভাষার জন্যই পৃথক পুরস্কার।
স্কুল বিভাগে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, কলেজ-বিশ্ববিদ্যালয় বিভাগে প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা।
১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে ডাক বা কুরিয়ারের মাধ্যমে লোক ভবনে প্রবন্ধ পৌঁছে দিতে হবে। প্রবন্ধ হতে হবে সম্পূর্ণ মৌলিক; কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রবন্ধ লেখা যাবে না, জমা দিতে হবে স্বঘোষণাপত্রও। বিজয়ীদের ২৬ জানুয়ারি ২০২৭ লোক ভবনের অনুষ্ঠানে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হবে।
(Feed Source: news18.com)