তবে ঘটনার তিন দিন পরেও একটি বিষয় নিয়ে মানুষের কৌতূহল রয়েছে। সেটি হল, ককপিটের দরজার ‘আনলক’ বাটন। এই বাটন আসলে কোথায় থাকে এবং সেখানে পৌঁছতে ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে কতটা সমস্যার মুখে পড়তে হয়েছিল—তা নিয়েই প্রশ্ন উঠছে।
Boeing 737 MAX 8-এর ককপিটে কোথায় থাকে আনলক বাটন?Boeing 737 MAX 8 হোক বা অন্য কোনও বাণিজ্যিক বিমানের ককপিট—সেখানে থাকা অধিকাংশ গুরুত্বপূর্ণ সিস্টেম ডুয়াল মোডে কাজ করে। অর্থাৎ, বিমানের ক্যাপ্টেন এবং কো-পাইলট—দু’জনই প্রয়োজন অনুযায়ী সেগুলি পরিচালনা করতে পারেন।
কোনও সুইচ, বাটন, নোব বা সিস্টেম যদি ডুয়াল না হয়, সেক্ষেত্রে সেটি এমন জায়গায় রাখা হয় যাতে দুই পাইলটই সেটি ব্যবহার করতে পারেন।
Boeing 737 MAX 8-এ ককপিটের দরজা আনলক করার বাটন সেন্ট্রাল প্যানেলে, থ্রাস্ট লিভারের কাছে কো-পাইলটের দিকে থাকে। ফলে প্রয়োজন হলে কো-পাইলটের পাশাপাশি ক্যাপ্টেনও এই বাটন ব্যবহার করতে পারেন।
ককপিটের দরজার জন্য থাকে তিনটি বাটনবিমানের ককপিটের সেন্ট্রাল কন্ট্রোল প্যানেলে ককপিটের দরজার সঙ্গে যুক্ত সাধারণত তিনটি বাটন থাকে— Lock — ককপিটের দরজা লক করার জন্য। Unlock — ককপিটের দরজা আনলক করার জন্য। Denied — বাইরে থেকে কেউ দরজা খোলার অনুরোধ করলে সেই প্রবেশের অনুমতি না দেওয়ার জন্য।
কেউ ককপিটে প্রবেশের জন্য অনুরোধ করলে পাইলট যদি মনে করেন তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া উচিত নয়, তাহলে Denied বাটন চাপতে পারেন। সেক্ষেত্রে দরজা লক অবস্থাতেই থাকে। এই তিনটি বাটনের অবস্থান এমনভাবে রাখা হয় যাতে দুই পাইলটই সহজে সেগুলিতে পৌঁছতে পারেন।
বাইরে থেকে কোড দিলেই কি ককপিটের দরজা খুলে যায়?ককপিটের বাইরে, অর্থাৎ কেবিনের দিকে, একটি Cockpit Door Access Control Panel থাকে। প্রয়োজন হলে কেবিন ক্রু এই প্যানেলে নির্দিষ্ট কোড দিতে পারেন। কিন্তু সঠিক কোড দিলেই বাইরে থেকে সরাসরি ককপিটের দরজা খুলে যায় না। সিস্টেম অনুযায়ী, কেবিন ক্রু কোড দেওয়ার পর ককপিটের ভিতরে থাকা পাইলটের কাছে একটি অ্যালার্ম বা সংকেত যায়। এর মাধ্যমে পাইলট জানতে পারেন যে কেউ ককপিটে প্রবেশ করতে চাইছেন।
এর পর ককপিটের ভিতরে থাকা CCTV ক্যামেরার মাধ্যমে বাইরে দরজার সামনে কে দাঁড়িয়ে আছেন, তা দেখা যায়। প্রয়োজনে পাইলট ইন্টারকমের মাধ্যমে বাইরে থাকা ক্রু বা অন্য অনুমোদিত ব্যক্তির সঙ্গে কথাও বলতে পারেন।
শেষ সিদ্ধান্ত থাকে পাইলটের হাতেবাইরে থাকা ব্যক্তিকে ককপিটে ঢোকানো নিরাপদ বলে মনে হলে পাইলট Unlock বাটন চাপবেন। তখন ককপিটের দরজা খুলে যাবে।অন্যদিকে, পাইলট যদি মনে করেন বাইরে থাকা ব্যক্তি ককপিটে প্রবেশের জন্য অনুমোদিত নন, তাহলে তিনি Denied বাটন চাপতে পারেন। সেক্ষেত্রে দরজা লক অবস্থাতেই থাকবে।
(Feed Source: news18.com)