‘বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার…’ এ কি বললেন সায়ক?

‘বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার…’ এ কি বললেন সায়ক?

 

কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে তিনি এসেছিলেন, ট্রফি জেতার জন্য। কিন্তু মাত্র কয়েক সপ্তাহেই তাঁর সফর ফুরল। বিগ বসের ঘর থেকে বিদায় নিতে হল, সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)-কে। তবে বিগ বসের ঘরে, কেমন অভিজ্ঞতা হল তাঁর? কার সঙ্গে সবচেয়ে ভাল সম্পর্ক তৈরি হয়েছিল? কাকেই বা সবচেয়ে বেশি শক্তিশালী বলে মনে হয়েছে তাঁর? বিগ বসের ঘরে নিজের সফর নিয়ে মুখ খুললেন, অভিনেতা ও নেটপ্রভাবী সায়ক।

বিগ বসের প্রতিযোগীদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে কী বললেন সায়ক?

বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে এসে তিনি বলেন, তাঁর অন্যতম শক্তিশালী প্রতিযোগী বলে মনে হয়, দুর্নিবার সাহা (Durnibar Saha)-কে। পাশাপাশি তিনি জানান, অনেকেই বলেন দুর্নিবার নাকি অন্যান্যদের ম্যানুপুলেট করতে চায়। এ কথা তিনি শুনেছেন বটে, কিন্তু তাঁর ব্যক্তিগতভাবে এটা কখনও মনে হয়নি। কিন্তু যদি বলা হয় ম্যানুপুলেটিভ, তাহলেও দুর্নিবারের নামই নিতে চাইবেন সায়ক। তবে পাশাপাশি তিনি এ-ও বলেন যে, দুর্নিবার যেভাবে সমস্ত টাস্কে পারফর্ম করেন, সেটা দর্শকদের ভীষণ ভাল লাগবে সেটাই স্বাভাবিক। হাত ভেঙে যাওয়ার পরেও দুর্নিবার নিজের ১০০ শতাংশ দিয়ে টাস্ক করেন যা তাঁরও ভাল লেগেছে। সায়ককে প্রশ্ন করা হয়েছিল, এই বাড়িতে কার সঙ্গে তাঁর সবচেয়ে সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল? এর উত্তরে সায়ক জানান, খুব অল্প সময়েই তাঁর সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, সোনামণি সাহার। এই বাড়িতে আসার আগে, সোনামণিকে চিনতেন না সায়ক। কিন্তু এখানে এসে খুব অল্প সময়েই সোনমণির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল সায়কের।

অভিনেতা নেটপ্রভাবীকে প্রশ্ন করা হয়েছিল, এই বাড়িতে তাঁকে সবচেয়ে বেশি কে সমর্থন করেছেন? উত্তরে সায়ক জানান, তিনি ভরত কল, সোনামণি সাহা এবং সৃজলা গুহর থেকে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন। তবে ওই ঘরে সবচেয়ে বেশি নাটক করেন বা ড্রামা ক্যুইন হিসেবেও, সায়ক নাম নেন সৃজলারই। পাশাপাশি তিনি জানান, ছেলেদের মধ্যে ভরত কল সবচেয়ে বেশি নাটক করেন বলে তাঁর মনে হয়েছে। পাশাপাশি সায়ক জানিয়েছেন, প্রথমে তাঁর মনে হয়েছিল যে, তনুশ্রী ফুটেজ নেওয়ার জন্য ক্যামেরার সামনে চেঁচামেচি করেন। কিন্তু পরবর্তীতে সায়ক বুঝেছেন, মানুষ হিসেবেই তনুশ্রী খুব জোরে করা বলেন। ক্যামেরার জন্য তিনি কিছুই করেন না।

(Feed Source: abplive.com)