Government Job Vacancy: ক্লাস টেন পাশ হলেই করতে পারবেন আবেদন, PSC- র বিজ্ঞপ্তি জারি, প্রচুর ভ্যাকেন্সি, বেতন হতে পারে ৫৮,৫০০ টাকাও, জানুন কবে থেকে আবেদন

Government Job Vacancy:  ক্লাস টেন পাশ হলেই করতে পারবেন আবেদন, PSC- র বিজ্ঞপ্তি জারি, প্রচুর ভ্যাকেন্সি, বেতন হতে পারে ৫৮,৫০০ টাকাও, জানুন কবে থেকে আবেদন

Government Job Vacancy: নতুন সরকার আসার পর প্রথম চাকরির বিজ্ঞপ্তি জারি, পিএসসিতে নানা বিভাগে প্রচুর পদে ভ্যাকেন্সি, কারা করতে পারবেন আবেদন, কবে পর্যন্ত চলবে অনলাইনে আবেদন প্রক্রিয়া৷

PSC -র মাধ্যমে বিপুল নিয়োগ – Photo – AI Generated (Meta)

কলকাতা: নতুন সরকারের পাঁচ মাসের মধ্যেই এল সুখবর৷ ক্ষমতাসীন বিজেপি সরকারের আমলের প্রথম সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি হল৷ দীর্ঘদিন পর রাজ্যে বড় সরকারি নিয়োগের বিজ্ঞপ্তি।  বহু বছর বাদে রাজ্যের বিভিন্ন দফতরে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হল। দীর্ঘদিন পর রাজ্যে সরকারি চাকরির বড় পরীক্ষার বিজ্ঞপ্তি, ক্লার্কশিপ পরীক্ষা ২০২৪-এর বিজ্ঞপ্তি প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন। এই চাকরির ভ্যাকেন্সির খবরে খুশির হাওয়া রাজ্যের শিক্ষিত মহলে৷ এখনও কত পদে ভ্যাকেন্সি রয়েছে তা জানানো না হলেও শিক্ষাগত যোগ্যতার মান এবং বেতনক্রম এই সব তথ্য এসেছে সামনে৷