জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি ঘিরে আজও উত্তাল দিল্লি! আটক রাহুল-প্রিয়ঙ্কা

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি ঘিরে আজও উত্তাল দিল্লি! আটক রাহুল-প্রিয়ঙ্কা

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত। বিক্ষোভের মধ্যে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীকে আটক করা হয়েছে। ঘটনায় নতুন করে সরগরম জাতীয় রাজনীতি।

আটক করা হল রাহুল-প্রিয়ঙ্কাকে

নয়াদিল্লি: ‘ভোট চুরির’ প্রতিবাদে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি ঘিরে আজও উত্তাল দিল্লি। ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে বুধবারেও যন্তর-মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি হয়ে ওঠে। ইতিমধ্যেই, কংগ্রেস নেতা, সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীকে গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। অভিযোগ, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী দু’জনকে আটক করে দু’জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়েছে।