)
India vs Pakistan: ‘চক দে ইন্ডিয়া’ সোনা সেই ভারতেরই! এশিয়ান গেমসের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ভারতেরই জয়জয়কার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়েদের পর ছেলেরাও এশিয়ান গেমসের সোনা ধরে রাখলখ। এশিয়াডের ঐতিহাসিক ফাইনালে চিরশত্রু পাকিস্তানকে১৯ রানে হারিয়েই শ্রেয়স আইয়াররা ঐতিহাসিক সোনা জিতলেন। শনিবার ৩ অক্টোবর, নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। শ্রেয়সবাহিনী ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান তোলে। জবাবে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৯২ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৩৩ রান। কিন্তু ভারতের বোলারদের দাপটে সেই লক্ষ্য ছুঁতে পারেনি পাকিস্তান। শেষ বলের সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। এই জয়ের সঙ্গেই চলতি এশিয়ান গেমসে ভারতের ১৯ তম সোনা চলে এল। ২০২৩ সালের এশিয়াডেও ভারত সোনা জিতেছিল। তিনবছর পর সেই সোনাই নিজেদের কাছে রাখল টিম ইন্ডিয়া। রুতুরাজ গায়কোয়াড়ের পর শ্রেয়সের নাম লেখা থাকবে সোনালি ইতিহাসে।
ফাইনালে ভারতের ইনিংস
দুই বিধ্বংসী ব্য়াটার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী ওপেন করতে নেমেছিলেন। তৃতীয় ওভারে ২৮ রান তুলতে গিয়ে ভারত প্রথম উইকেট হারায়। ৯ বলে ১৫ রানে ফেরেন বৈভব। অভিষেকের হাত শক্ত করতে আসা সঞ্জু স্য়ামসন চূড়ান্ত ব্য়র্থ হন। ৪ বলে মাত্র ২ রান করেই ফেরেন কেরলের নায়ক। এরপর ২৮ বলে ঝোড়ো ৬১ রানের ইনিংস খেলে ফেরেন অভিষেক। মিডল অর্ডারে শ্রেয়স ও ঈশান যথাক্রমে স্কোরবোর্ডে ২১ ও ২০ রান যোগ করেন। ছয়ে নামা তিলক ভার্মা দারুণ ইনিংস খেলেন। ২২ বলে ঝোড়ো ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ষষ্ঠ উইকেটে শিবম দুবের সঙ্গে ৫ ওভারে ৬২ রানের পার্টনারশিপ গড়েন বলেই ভারত ২০০ প্লাস স্কোর করতে পারে। দুবে ১৫ বলে ২৭ করে আউট হন। পাকিস্তানের হয়ে আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাস ২ উইকেট করে নিয়েছেন। সাইম আয়ুব ও আবরার আহমেদ একটি করে উইকেট নিয়েছেন।
ফাইনালে পাকিস্তানের ইনিংস
ভারতের রান তাড়া করতে নেমে পাকিস্তান ৭ ওভারের মধ্য়ে ৩ উইকেট হারায় ৩৯ রান তুলতে গিয়ে। তবে চারে নামা হাসান নওয়াজ ভারতের মাথাব্য়থার কারণ হয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁকে টলাতে পারছিলেন না ভারতীয় বোলাররা। একা দুর্গ আগলে রেখে ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু তিনি একা কুম্ভ আগলাতে পারেননি। ভারতের হয়ে অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবে ২ উইকেট করে নিয়েছেন।
(Feed Source: zeenews.com)
