আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!

আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!

 

নয়াদিল্লি: তিন বছরের সাফল্যমন্ডিত সফর শেষ হয়েছে। মঙ্গলবারই সরকারিভাবে প্রধান নির্বাচক হিসাবে অজিত আগরকরের মেয়াদ শেষ হয়েছে। তারপরেই ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার তাতে আগ্রহ প্রকাশ করলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)!

এখনও ভারতীয় দলের হয়ে ওয়ান ডে এবং টেস্ট, দুই ফর্ম্যাটেই খেলা চালিয়ে যাচ্ছেন রবীন্দ্র জাডেজা। তবে তা সত্ত্বেও তিনি বিসিসিআই নির্বাচক চেয়ে যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সেখানে রবীন্দ্র জাডেজা লেখেন, ‘এর প্রক্রিয়া কী?’ অর্থাৎ কোন প্রক্রিয়ায় ভারতের নির্বাচক হওয়া যায়, তা জানতে চান জাডেজা। তবে গোটাটাই জাডেজা মজার ছলে করেছেন।

পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে একটি পদ শূন্য হয়েছে। প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৪ অক্টোবর। আগরকর আর চুক্তি নবীকরণ চাননি। তাঁর পরিবর্ত হিসাবে একজনকে নেওযার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হল, নির্বাচক কমিটির একটি পদের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। সেই সঙ্গে মনে করিয়ে দেওয়া হল, সিনিয়র নির্বাচক কমিটির গুরুদায়িত্বও। ভারতের টেস্ট, ওয়ান ডে ও টি-২০ ফর্ম্যাটের দল বেছে নেয় যারা। সেই সঙ্গে দেশের প্রতিশ্রুতিমান ক্রিকেটারদের চিহ্নিত করার কাজও করে নির্বাচক কমিটি। যাতে জাতীয় দলের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হয়।

(Feed Source: abplive.com)