)
NCPI Meet: আজ বৈঠকে বসছেন এনসিপিআই-এর কুড়িজন সাংসদ। এই প্রথমবার কলকাতায় বৈঠকে বসতে চলেছেন এনসিপিআই সাংসদরা।
রাজীব চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তী: জবাব প্রস্তুত নেই, স্পিকারের কাছে আবার সময় চাইতে চলেছেন এনসিপিআই সাংসদরা। আজ, ৮ অক্টোবর নির্ধারিত সময় শেষ হচ্ছে। এর মধ্যে জবাব তৈরি করতে পারেননি তৃণমূল ত্যাগী ২০ সাংসদের আইনজীবীরা। তাই কথা দিয়েও আজ স্পিকারের নোটিশের জবাব দিতে পারছে না এনসিপিআই। আজ আবার নতুন করে দু’ সপ্তাহ সময় চাওয়া হবে।
স্পিকারের কাছে এ বিষয়ে চিঠি এবং ইমেল পাঠানো হবে আজ সন্ধ্যার মধ্যে। বুধবার সকালে স্পিকারের সঙ্গে টেলিফোনে কথা বলেন এনসিপিআই এর সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তখন তিনি আজকের মধ্যে জবাব দেওয়ার কথা বলেছিলেন। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের এক মাস সময় দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে স্পিকারের কাছেও সময় চাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আইনজীবীরা আশ্বাস দিয়েছিলেন, আজ, অর্থাৎ জবাব দেওয়ার শেষ তারিখে কুড়ি সাংসদদের জবাব তৈরি হয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে তা হয়নি।
একদিকে সুপ্রিম কোর্টে মামলা। অন্যদিকে স্পিকারের কাছে বারবার সময় চাওয়া, কোন দলে আছি উত্তর দেওয়ার জন্য, এই অবস্থায় এনসিপিআই-এর কুড়িজন সাংসদ আজকে বৈঠকে বসছেন। এই প্রথমবার কলকাতায় বৈঠকে বসতে চলেছেন এনসিপিআই সাংসদরা। সেই বৈঠকেই পরবর্তী কর্মকৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে।
(Feed Source: zeenews.com)
