
বিশ্বের প্রতিটি প্রান্তেই ভাড়ায় বাড়ি পাওয়া যায়। অনেক সময় বাড়ির মালিক ও ভাড়াটের মধ্যে ভালো সম্পর্কও দেখা যায়। আবার অনেক সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। কোনও ভাড়াটে একটানা ২৭ বছর কোনও বাড়িতে থাকছেন এবং প্রতি মাসে সময়মতো ভাড়া দিয়ে যাচ্ছেন, এমন ঘটনা খুব কমই শোনা যায়। আমেরিকার বিখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী থ্যাচ গুয়েনের সঙ্গে ঠিক এমনটাই ঘটেছে। টানা ২৭ বছর ধরে এক ভাড়াটে তাঁর বাড়িতে ছিলেন। বাড়ি খালি হওয়ার পর সেটি দেখতে পৌঁছন থ্যাচ গুয়েন। বাড়ির ভিতরের দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তিনি।
নিউইয়র্ক: থ্যাচ গুয়েন আমেরিকার একজন বিখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী। তিনি একজন ডেভেলপার এবং বিজনেস কোচও। একসময় তিনি আমেরিকায় শরণার্থী হিসেবে এসেছিলেন। এরপর হয়ে ওঠেন কোটিপতি। তিনি নিজের বাড়ি ভাড়া দেন। তাঁর একটি বাড়িতে টানা ২৭ বছর ধরে ভাড়াটে ছিলেন এক ব্যক্তি। একই ভাড়াটে এত দীর্ঘ সময় ধরে বাড়িতে থাকার কারণে থ্যাচ গুয়েনের মনে বাড়িটি ভিতর থেকে ঘুরে দেখার ইচ্ছা জাগে। তিনি নিজের বাড়িতে পৌঁছন। মূল দরজা খুলে ভিতরের দৃশ্য দেখতেই আনন্দে লাফিয়ে ওঠেন তিনি। থ্যাচ গুয়েন এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন। নেটিজেনরাও সেই ভিডিওতে মজার মজার কমেন্ট করেছেন।
