
Dog & Cat Urine Smell Removal: পোষ্য কুকুর বিড়াল অনেক সময়েই সোফায় বা খাটে প্রস্রাব করে! কেউ কেউ তো হাজার ট্রেনিং দিলেও ঠিক ঘরের কোণায় প্রস্রাব করবে। রোদ কম থাকলে বা বৃষ্টির পরিবেশে এই দুর্গন্ধ আরও প্রকোট হয়। ফিনাইল বা ব্লিচিং পাউডার নয়, এই ঘরোয়া উপায়েই নিমেষে দূর হবে সব দুর্গন্ধ
বাড়িতে বিড়াল বা কুকুর আছে? অনেক সময় নিয়মিত ঘর পরিষ্কার করার পরও পোষ্যদের প্রস্রাবের গন্ধ পুরোপুরি দূর হয় না। বিশেষ করে যখন রোদ কম ওঠে, আকাশ মেঘলা থাকে বা লাগাতার বৃষ্টি হয়, তখন এই দুর্গন্ধ আরও প্রকট হয়! বাইরে থেকে বাড়িতে ঢুকলেই একটা বোঁটকা গন্ধ নাকে আসে। বাড়িতে আসা অতিথিদের জন্য অনেকসময় এটি অস্বস্তিকর হয়ে ওঠে। তবে চিন্তা করবেন না, একেবারে সহজ ঘরোয়া পদ্ধতিতেই বাড়ি থেকে পোষ্যদের প্রস্রাবের গন্ধ দূর করতে পারবেন–
ভিনিগার–অনেক সময় কুকুর বা বিড়াল সোফায় বা খাটে প্রস্রাব করে ফেলে। সেক্ষেত্রে সমপরিমাণ সাদা ভিনিগার ও জল মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিয়ে স্প্রে করুন। কিছুক্ষণ রেখে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ভিনিগার প্রস্রাবের অ্যামোনিয়া, গন্ধ ও ক্ষারীয় উপাদান নিউট্রালাইজ করে, ফলে দুর্গন্ধ চলে যায়।
এই গুঁড়োতেই গায়েব দুর্গন্ধ: বেকিং সোডা– কুকুর বিড়ালের প্রস্রাবের দুর্গন্ধ দূর করতে এক্সপার্ট বেকিং সোডা। সোফা বা তোষকের ভেজা জায়গায় খানিকটা শুকনো বেকিং সোডা ছড়িয়ে দিন। নিমেষে গায়েব হবে সব দুর্গন্ধ। ঘরের আনাচে কানাচে বেকিং সোডা ছড়িয়ে দিলেও দুর্গন্ধ চলে যায়। জেল লেবুর রস মিশিয়ে ঘরের আনাচে কানাচে স্প্রে করলেও দুর্গন্ধ কমে।
লিটার বাক্স বা প্রস্রাবের জায়গা নিয়মিত পরিষ্কার করুন–বিড়ালের লিটার বাক্স বা প্রস্রাবের জায়গা নিয়মিত পরিষ্কার করতে হবে। বিশেষ করে বৃষ্টি হলে পরিবেশ স্যাঁতসেঁতে থাকায় দুর্গন্ধ আরও বেশি ছড়িয়ে পড়ে। প্রয়োজন হলে বিড়াল-কুকুরের প্রস্রাব ও মলত্যাগের জায়গা দিনে দু’বার পরিষ্কার করুন। এতে ঘরে দুর্গন্ধ হবে না।
এনজাইমযুক্ত গন্ধনাশক– বিড়াল-কুকুরের প্রস্রাবের গন্ধ দূর করতে এনজাইমযুক্ত গন্ধনাশক ব্যবহার করতে পারেন। এতে থাকা বিশেষ ধরনের উৎসেচক বিড়ালের মূত্রে থাকা প্রোটিন ও ইউরিক অ্যাসিড ভেঙে দেয়, ফলে দুর্গন্ধ কমে।
(Feed Source: news18.com)
