)
Puja Special Train: কিছু ট্রেন চলবে সাপ্তাহিক সময়সূচিতে, অন্যান্য ট্রেনগুলি চলবে বিশেষ, বিশেষ দিনে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজোতে ভিড় বাড়বে ট্রেনে। বাইরের রাজ্য থেকে ঘরে ফিরবেন হাজার হাজার প্রবাসী। আর তাদের জন্য নর্থ ইস্ট ফ্রন্টইয়ার রেল ৪ জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। ওইসব ট্রেন চলবে সীমাঞ্চলের জন্য। ওইসব বিশেষ ট্রেনের জন্য উপকৃত হবেন বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপূর্বের রাজ্যগুলি, উত্তর প্রদেশ, পঞ্জাব ও চণ্ডীগড়ের মানুষজন।
ওইসব স্পেশাল ট্রেন চলবে নারঙ্গী-গোরক্ষপুর, কাটিহার-সাবোর, ফিরোজপুর ক্যান্টনমেন্ট-পূর্ণিয়া, ভাগলপুর-কাটিহার রুটে। কিছু ট্রেন চলবে সাপ্তাহিক সময়সূচিতে, অন্যান্য ট্রেনগুলি চলবে বিশেষ, বিশেষ দিনে। এছাড়া একজোড়া ট্রেন চলবে রোজ।
নারঙ্গী–গোরখপুর উইকলি স্পেশাল, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত
নারঙ্গী–গোরখপুর সাপ্তাহিক ফেস্টিভ্যাল স্পেশাল
১৬ অক্টোবর-২৭ নভেম্বর প্রতি শুক্রবার। নারঙ্গী থেকে রাত ৮:০০ টায় ছাড়বে। শনিবার রাত ৯:৪০ টায় গোরক্ষপুর পৌঁছাবে।
গোরক্ষপুর–নারঙ্গী স্পেশাল
১৮ অক্টোবর-২৯ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবারে চলবে। গোরক্ষপুর থেকে রাত ১:১০ টায় ছাড়বে। নারঙ্গী পৌঁছবে সোমবার ভোর ৩:০০ টেয়।
২২ টি কোচ বিশিষ্ট এই ট্রেনটি উভয় অভিমুখে মোট ৭ টি করে ট্রিপ করবে।
কাটিহার–সবৌর স্পেশাল, সপ্তাহে ৩ দিন
কাটিহার–সবৌর পুজো স্পেশাল
৮ অক্টোবর-৩০ নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার, রবিবার ও সোমবার চলবে। কাটিহার থেকে বিকেল ৪:৫০ মিনিটে ছাড়বে। ওই দিনই রাত ১১:০০ টায় সবৌরে পৌঁছবে।
সবৌর–কাটিহার স্পেশাল
৯ অক্টোবর-১ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার, সোমবার ও মঙ্গলবার চলবে। সবৌর থেকে ছাড়বে ভোর ৪:৫০ মিনিটে। ওইদিন সকাল ১০:৫৫ মিনিটে কাটিহার পৌঁছবে।
২২ টি কোচ বিশিষ্ট এই ট্রেনটি উভয় দিকে মোট ২৪ টি করে ট্রিপ করবে।
ফিরোজপুর ক্যান্টনমেন্ট-পূর্ণিয়া স্পেশাল
ফিরোজপুর ক্যান্টনমেন্ট–পূর্ণিয়া ফেস্টিভ্যাল স্পেশাল
৮ অক্টোবর-২৬ নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে। ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে বিকেল ৫:৩০ মিনিটে ছাড়বে। শনিবারে রাত ৩:০০ টায় পূর্ণিয়ায় পৌঁছবে।
পূর্ণিয়া–ফিরোজপুর ক্যান্টনমেন্ট স্পেশাল
১০ অক্টোবর-২৮ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবারে চলবে। পূর্ণিয়া থেকে সকাল ৬:০০ টায় ছাড়বে। রবিবারে বিকেল ৪:৩৫ মিনিটে ফিরোজপুর ক্যান্টনমেন্টে পৌঁছাবে।
১৮ টি কোচ বিশিষ্ট এই ট্রেনটি উভয় অভিমুখে মোট ৮ টি করে ট্রিপ বা যাত্রা পরিচালনা করবে।
ভাগলপুর–কাটিহার স্পেশাল, প্রতিদিন চলবে
ভাগলপুর–কাটিহার স্পেশাল
৭ অক্টোবর থেকে রোজ চলছে এই ট্রেন। ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ভাগলপুর থেকে বিকেল ৫:৩০ মিনিটে এটি ছাড়বে। ওই দিনই রাত ১১:১০ মিনিটে কাটিহার পৌঁছবে।
কাটিহার–ভাগলপুর স্পেশাল
৮ অক্টোবর-১ ডিসেম্বর পর্যন্ত রোজ চলবে। কাটিহার থেকে সকাল ৬:৩৫ মিনিটে ই ট্রেন ছাড়বে। দুপুর ১২:০৫ মিনিটে ভাগলপুর পৌঁছবে।
এই ট্রেনটি উভয় অভিমুখে মোট ৫৫ টি করে ট্রিপ করবে।
(Feed Source: zeenews.com)
