
#BA295 from London to Chicago squawking 7700 and descended down to 9000 feet above Ireland. https://t.co/KTkShOpJUh https://t.co/McVLR7XzEA
— Flightradar24 (@flightradar24) October 5, 2026
Squawk আসলে কী ?
জানা গিয়েছে, একটি squawk হল চার সংখ্যার একটি কোড যা কোনও একটি বিমানের তরফে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে পাঠানো। এক্ষেত্রে কোড ৭৭৭০ ব্যবহার করা হয়েছে একটি সাধারণ ইমার্জেন্সি ঘোষণা করার সিগন্যাল হিসেবে। এর সাহায্যে নির্দিষ্ট করে সমস্যা বোঝা যায় না ঠিকই, তবে এই কোড পাঠানো হলে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে থাকা লোকেরা বুঝতে পারবেন যে বিমানের ক্রুদের কোনও সাহায্যের প্রয়োজন হয়েছে এবং বিমানের সফল উড়ানের জন্য সামনে একটি পরিষ্কার পথ প্রয়োজন রয়েছে।
কয়েকদিন আগেই ফ্লাইদুবাইয়ের বিমানে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা
ফ্লাই দুবাইয়ের ককপিটের ভয়াবহ ঘটনাটি আসলে ‘জঙ্গি হামলা’। বিশ্বজুড়ে যখন প্রশংসায় ভাসছেন ভারতীয় পাইলট, তখন ঘটনার তিন দিন পর কো-পাইলটকে জঙ্গি বলে বিবৃতি দিয়ে এই কথা জানাল সংযুক্ত আরব আমিরশাহি। আমিরশাহি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ককপিটের ‘ক্র্যাশ কুঠার’ দিয়ে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলা চালান সহকারী পাইলট। এর পাশাপাশি, সামনে এসেছে অভিযুক্ত কো পাইলটের নাম ও ছবি। সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসন সূত্রে খবর, ওমানের নাগরিক ওই ব্যক্তির নাম হামাম আল-হাম্মামি। বুধবার তেল আভিভগামী বিমান ধ্বংস করার উদ্দেশ্যই তিনি হামলা করেন পাইলটের ওপর।
