Dona Ganguly-Durga Puja: দুর্গা রূপে ডোনা গঙ্গোপাধ্যায়, পুজোর প্রাক্কালে দীক্ষামঞ্জরীর বিশেষ নিবেদন ‘রূপং দেহি, জয়ং দেহি’

Dona Ganguly-Durga Puja: দুর্গা রূপে ডোনা গঙ্গোপাধ্যায়, পুজোর প্রাক্কালে দীক্ষামঞ্জরীর বিশেষ নিবেদন ‘রূপং দেহি, জয়ং দেহি’

যখনই বর্বরতা, সন্ত্রাস, ভীতি ও অবিচারে ভূমি কেঁপে ওঠে তখনই “দুর্গতিনাশিনী” শক্তি সর্বদা আমাদের সঙ্গে থাকেন, রক্ষা করেন। প্রতিটি আঁধারের সময়ের পরে, আমরা যেন সর্বদা আলোর ভোরের দিশায় জেগে উঠি।

দীক্ষামঞ্জরীর বিশেষ নিবেদন “রূপং দেহি, জয়ং দেহি”

কলকাতা: মিনিস্ট্রি অফ কালচার, ইন্ডিয়ান মিউজিয়াম ও শী কাঁথা উদ্যোগে “দেবী দূর্গা” উৎসব আয়োজিত হল, ১১ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে ভারতীয় জাদুঘরের সেন্ট্রাল কোর্টিয়ার্ডে। এই উপলক্ষ্যে দীক্ষামঞ্জরীর প্রযোজনা রূপং দেহি, জয়ং দেহি যা অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর, ভারতীয় জাদুঘরের সেন্ট্রাল কোর্টিয়ার্ডে৷ আসন্ন শারদোৎসব, তার প্রাক প্রস্তুতি হিসেবে এক নৃত্য-গীতি আলেখ্য নিবেদিত হবে বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিচালনায়। স্তোত্র পাঠ, সঙ্গীত পরিচালনায় থাকবেন দক্ষীণায়ন ইউকে এর ডাঃ আনন্দ গুপ্ত।