Barcelona vs Real Madrid match in Kolkata: ফের একবার বাংলার মাটিতে হতে চলেছে বিশ্ব ফুটবলের আরও এক মেগা ও ঐতিহাসিক ম্যাচ। বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম দুই সেরা ও চিরপ্রতিদ্বন্দ্বি দল এফসি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ হবে বাংলাতে।
এবার এল ক্লাসিকো বাংলায়
কলকাতা: কলকাতা: অক্টোবরের শুরুতেই কলকাতায় খেলে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ২ বারের বিশ্বজয়ী উরুগুয়ে। ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে যুবভারতী ক্রীড়াঙ্গন ও বঙ্গবাসী। এবার ফের একবার বাংলার মাটিতে হতে চলেছে বিশ্ব ফুটবলের আরও এক মেগা ও ঐতিহাসিক ম্যাচ। বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম দুই সেরা ও চিরপ্রতিদ্বন্দ্বি দল এফসি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ লেজেন্ড দলের ম্যাচ হবে বাংলাতে।
ক্লাব ফুটবলে বার্সা ও রিয়ালের দ্বৈরথ ও ইতিহাস নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিশ্ব জুড়ে ফ্যান-ফলোয়ার্স রয়েছে এই দুই ক্লাবের। বাংলাতেও রয়েছে অসংখ্য সমর্থক। এবার তাদের প্রিয় দুই ক্লাবের স্বপ্নের ফুটবলারদের যুদ্ধ চাক্ষুষ করার সুযোগ পাবে ফ্যানেরা। নভেম্বর মাসে হতে চলেছে এই মেগা ম্যাচ। এখনও পর্যন্ত যা খবর ২৫ নভেম্বর খেলা হওয়ার সম্ভাবনা। রাজ্য ক্রীড়া দফতর এর তরফে এই ঐতিহাসিক ম্যাচের আয়োজন করা হচ্ছে।
তবে এই ম্যাচে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের বর্তমান দলের প্লেয়াররা খেলতে আসবেন না। ঐতিহাসিক দুই ক্লাবের প্রাক্তন তারকাদের নিয়ে গঠিত লেজেন্ড দল খেলবে কলকাতাতে। লুই ফিগো, ক্যাসিয়াস সহ সব অন্যান্য প্রাক্তন কিংবদন্তী খেলোয়াররা অংশ নেবে এই ম্যাচে। তবে একসময় যাদের খেলা দেখার জন্য রাতের পর রাত জেগেছে বাংলার ফুটবল প্রেমিরা। বর্তমানে তারা প্রাক্তন হলেও প্রাক্তন তারকাদের খেলা চোখের সামনে দেখার জন্য মুখিয়ে সকলেই।
(Feed Source: news18.com)