Neha Bora Lookalike: এক নেহাকে ধরতে ব্যস্ত পুলিশ, সেই ফাঁকেই ব্যারিকেড পেরিয়ে অন্য নেহা! ‘দুই নেহা’র ঘটনায় চর্চা রাজধানীতে

Neha Bora Lookalike: এক নেহাকে ধরতে ব্যস্ত পুলিশ, সেই ফাঁকেই ব্যারিকেড পেরিয়ে অন্য নেহা! ‘দুই নেহা’র ঘটনায় চর্চা রাজধানীতে

Neha Bora Lookalike: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে ‘দুই নেহা’র কাণ্ড! চেহারার মিলেই বিভ্রান্ত পুলিশ, কী বললেন AISA নেত্রী?

‘দুই নেহা’র ঘটনায় চর্চা রাজধানীতে

নয়াদিল্লি: প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে দিল্লি পুলিশের সঙ্গে ঘটে গেল এক অদ্ভুত ভুল বোঝাবুঝি। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সভানেত্রী নেহা বোরাকে আটকাতে গিয়ে তাঁর মতো দেখতে এক মহিলাকে আসল নেহা ভেবে বসে পুলিশ। আর সেই সুযোগেই নিরাপত্তার কড়াকড়ি এড়িয়ে ব্যারিকেড পেরিয়ে এগিয়ে যান আসল নেহা। যদিও পরে নেহা বোরার দাবি, এটি কোনও পরিকল্পিত কৌশল ছিল না, বরং নিছকই কাকতালীয় ঘটনা।

কীভাবে তৈরি হল ‘দুই নেহা’র বিভ্রান্তি?

রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন AISA-র সভানেত্রী নেহা বোরার। অনলাইনে একটি ভিডিও বার্তায় তিনি দুপুর ২টো ৩০ মিনিটে আর কে আশ্রম মার্গ মেট্রো স্টেশনে প্রতিবাদীদের জড়ো হওয়ার আহ্বান জানান। তাঁর আসার খবর পেয়ে ওই স্টেশনে বিপুল সংখ্যায় দিল্লি পুলিশ, আধাসামরিক বাহিনির জওয়ান এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত হন।

কনট প্লেসে পৌঁছে গেলেন আসল নেহাপুলিশ যখন আর কে আশ্রম মার্গ মেট্রো স্টেশনে ওই মহিলাকে নিয়ে ব্যস্ত, তখন অনুগামীদের সঙ্গে নিয়ে কনট প্লেসে (CP) পৌঁছে যান আসল নেহা বোরা। পুলিশের ব্যারিকেডের প্রথম কয়েকটি স্তরও পেরিয়ে যান তিনি। পরে সমাজমাধ্যমে একটি পোস্টে নেহা জানান, তাঁরা ব্যারিকেড পেরিয়ে কনট প্লেসে পৌঁছে গিয়েছেন। এর পরেই পুলিশের ভুল পরিচয় শনাক্ত করার বিষয়টি সামনে আসে।
পরিকল্পিত কৌশল, নাকি নিছক কাকতালীয় ঘটনা?ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় জোর চর্চা। অনেকেই দাবি করতে থাকেন, পুলিশের নজর এড়াতে নেহা বোরা পরিকল্পনা করেই নিজের মতো দেখতে এক মহিলাকে ব্যবহার করেছেন। তবে সেই জল্পনায় জল ঢেলে দেন AISA-র সভানেত্রী নিজেই। এক্সে (আগের নাম টুইটার) নিজের মতো দেখতে ওই মহিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেন নেহা। ছবির ক্যাপশনে লেখেন, ‘দুই নেহার গল্প। পরিকল্পনা নয়, নিছক কাকতালীয় ঘটনা।’ অর্থাৎ, পুলিশের নজর এড়ানোর জন্য কোনও পরিকল্পিত কৌশল নেওয়া হয়নি বলেই স্পষ্ট করেন তিনি।

(Feed Source: news18.com)