
Ramayana: মুক্তির অপেক্ষায় নিতেশ তিওয়ারী পরিচালিত ‘রামায়ণ’ ৷ এবার ছবির মুক্তি নিয়ে সামনে এল নতুন খবর। সূত্র বলছে, শুধু ভারতীয় আঞ্চলিক ভাষা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকের কাছে পৌঁছোতে প্রায় ৪০টি ভাষায় ডাবিং করা হবে ‘রামায়ণ’-এর প্রথম পর্ব।
মুম্বই: মুক্তির আর মাত্র কয়েক সপ্তাহ বাকি৷ সময় যত এগোচ্ছে ততই ‘রামায়ণ’ নিয়ে বেশি আলোচনা হচ্ছে। নির্মাতারা ১১ অক্টোবর নিশ্চিত করেছেন যে রণবীর কাপুর , সাই পল্লবী এবং যশ অভিনীত ছবিটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৫ই নভেম্বর এবং অগ্রিম বুকিং শুরু হবে দশেরার দিন, ২০ অক্টোবর। এরই মধ্যে, বিদেশী বাজারগুলিতে এক অভূতপূর্ব মুক্তি নিশ্চিত করতে টিম আরও বেশি পরিশ্রম করছে।
