বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ

বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ

 

বিনোদন দুনিয়ায় দুঃসংবাদ। চলে গেলেন জনপ্রিয় অভিনেতা আর জে।  পপুলার মার্কিন টেলিভিশন সিরিজ ব্রেকিং ব্যাড ( Breaking Bad ) এ ওয়াল্টার হোয়াইট জুনিয়রের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা যথেষ্ট নজর কাড়ে। অভিনেতা আর জে মিটে (RJ Mitte) যুবসমাজে যথেষ্ট জনপ্রিয় । মাত্র ৩৪ বছর বয়সে তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদন জগতে। নিজে সেরিব্রাল পালসিতে আক্রান্ত আর জে মিটে , আজীবন বিশেষভাবে সক্ষমদের অধিকার, অন্তর্ভুক্তি এবং সচেতনতা নিয়ে নজর কাড়া কাজ করেছেন।  সোমবার, ১২ অক্টোবর, টেক্সাসের ব্রাউনসভিলে তাঁর মৃত্যু হয়। যদিও তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট নয়। মৃত্যুর ২ দিন আগেও একাধিক পোস্ট করেছেন এক্স অ্যাকাউন্টে। কথা বলেছেন কাজ নিয়ে। নিজে ভাবনা নিয়ে। তারপর কীভাবে , কী কারণে এই মৃত্যু , তা নিয়ে অনুরাগীদের মনে তৈরি হয়েছে ধোঁয়াশা।

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত  চলা ক্রাইম ড্রামা Breaking Bad যথেষ্ট সাড়া ফেলেছিল। আর সেটাই আর জে মিটের কেরিয়ারে অন্যতম মাইলস্টোন। ওই সিরিজে তিনি ওয়াল্টার হোয়াইটের ছেলে ওয়াল্টার হোয়াইট জুনিয়র, ওরফে ফ্লিনের চরিত্রে অভিনয় করেন।  গল্পে ওয়াল্টার হোয়াইট ছিলেন একজন স্কুলশিক্ষক। তিনি জীবনের কঠিন পরিস্থিতিতে জড়িয়ে পড়েন অপরাধজগতের সঙ্গে। সেই পরিবর্তনের প্রভাব পড়ে তাঁর পরিবারেও। পরিবারের নানা টানাপোড়েনের মধ্যে ওয়াল্টার জুনিয়রের চরিত্রটি বিশেষভাবে দাগ কেটে যায়। তাঁর অভিনয় ক্ষমতা, ম্যানারিজম, সবটাই ছিল প্রশংসনীয়। অভিনেতা নিজেও সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন। ফলে  চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পেরেছিলেন তিনি। সেটাই নজর কাড়ে বিনোদন দুনিয়ায়।  Screen Actors Guild-এর মাধ্যমে প্রতিবন্ধী অভিনয়শিল্পীদের হয়ে কথা বলেছেন তিনি। পাশাপাশি United Cerebral Palsy-র সঙ্গেও অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত ছিলেন। তাঁর কাজের অন্যতম উদ্দেশ্য ছিল, শারীরিক প্রতিবন্ধকতা যেন কারও প্রতিভা বা পেশাগত সম্ভাবনার পথে বাধা হয়ে না দাঁড়ায়।তাই আর জে মিটের পরিচয় শুধু একজন অভিনেতা নয়, বিশেষ ভাবে সক্ষম মানুষদের মানুষদের জন্য তাঁর লড়াই মনে রাখবে মানুষ।

(Feed Source: abplive.com)