
General Knowledge Story: সাধারণ জ্ঞান নিয়ে আমাদের সকলেরই কম-বেশি কৌতুহল রয়েছে। তেমনই একটি প্রশ্ন এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। যার উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়েছে অনেকেই।
যেকোনো ধরনের সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলীর গুরুত্ব অনস্বীকার্য। অজানা ও চমকপ্রদ ভৌগোলিক তথ্য পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি পরীক্ষায় অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রাখতে সাহায্য করে। এ প্রতিবেদনে এমন একটি প্রশ্ন করা হয়েছে, যার উত্তর দিতে গিয়ে হিমশিম খেয়েছে অনেকেই। বলুন তো দেখি, হাতির থেকেও জোরে ডাক কোন পাখির?
এবার আসা যাক উত্তরে। ব্রাজিলের সেরা দো মার পর্বতমালার ঘন জঙ্গলে ধাতব বস্তুর বিকট শব্দের মতো এক তীব্র আওয়াজ ভেসে আসত। দীর্ঘ অনুসন্ধানের পর বিজ্ঞানীরা জানতে পেরেছেন, কোনো যন্ত্র নয়, এই জোরালো শব্দ তৈরি করে একটি ক্ষুদ্র পাখি। নাম তার ‘বেয়ার-থ্রোটেড বেলবার্ড’। মূলত স্ত্রী পাখিকে আকর্ষণ করতেই এরা এমন কানফাটা শব্দে ডেকে ওঠে।
আকারে একটি সাধারণ ঘুঘুর চেয়ে বড় না হলেও এই পাখির গলার জোর অবিশ্বাস্য। এর ডাকের আওয়াজ ড্রিল মেশিন কিংবা কাঠ কাটার যন্ত্রকেও হার মানায়। এমনকি বিশালাকার হাতি, সিংহ, নেকড়ে কিংবা বাইসনের গর্জনকে পেছনে ফেলে দিতে পারে এই ক্ষুদ্র জীবের গলার শক্তি।
সম্প্রতি অক্সফোর্ড-এর প্রকাশিত এক গবেষণায় প্রাণীটির এই বিস্ময়কর ক্ষমতার কথা জানা গেছে। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্টের গবেষকেরা জানান, বেলবার্ড পাখি খালি গলায় ১২০ ডেসিবেলেরও বেশি জোরালো শব্দ তৈরি করতে সক্ষম।
গবেষণাপত্রের প্রধান লেখক জীববিজ্ঞানী জোয়াও মেনেজেস জানান, পৃথিবীর রেকর্ড করা পাখির ডাকের মধ্যে এটি অন্যতম তীব্র। গবেষণায় বেলবার্ডের পাশাপাশি ব্রাজিলের ‘রেড-লেগড সেরিয়েমা’ নামের আরেকটি পাখির নামও সবচেয়ে জোরালো ডাকের তালিকায় যুক্ত হয়েছে।
ছোট শরীর নিয়ে কীভাবে এরা এত বিকট আওয়াজ তৈরি করে, তা গবেষকদের কাছে এখন পরিষ্কার। তবে পর্তুগালের পোর্টো বিশ্ববিদ্যালয়ের পাখি বিশেষজ্ঞ গনসালো কার্দোসো বলেন, পক্ষীজগতের এই বিশাল ডাকের বৈচিত্র্যের কেবল অল্প কিছুটা আমরা জানতে পেরেছি, যার অনেক রহস্যই এখনও উন্মোচন হওয়া বাকি।
(Feed Source: news18.com)
