
iPhone 17 Pro Discount: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল ২০২৬-এ iPhone 17 Pro-তে মিলছে বিশাল ছাড়। ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে দাম কত পড়ছে জেনে নিন
Flipkart Big Billion Days Sale 2026-এর চতুর্থ দিনেও ল্যাপটপ, স্মার্টফোন, ওয়্যারেবল, বিভিন্ন অ্যাক্সেসরিজ এবং হোম অ্যাপ্লায়েন্স-সহ একাধিক পণ্যে মিলছে আকর্ষণীয় ডিল ও বিপুল ছাড়। পছন্দের ডিভাইস কেনার জন্য সেরা অফারের অপেক্ষায় রয়েছেন? তা হলে আপনার জন্য রয়েছে সুখবর। গত বছরের ফ্ল্যাগশিপ স্মার্টফোন iPhone 17 Pro এখন Flipkart Big Billion Days Sale-এ ছাড়ে পাওয়া যাচ্ছে। স্টক শেষ হওয়ার আগেই কীভাবে এই ডিল থেকে আরও বেশি সুবিধা পাবেন, জেনে নিন।
iPhone 17 Pro-তে কত ছাড়, দাম কত? বর্তমানে Flipkart-এ iPhone 17 Pro-এর ২৫৬ জিবি Deep Blue ভ্যারিয়্যান্টের দাম ১,৩৪,৯০০ টাকা। Flipkart Axis Bank ক্রেডিট কার্ড থাকলে মিলছে ৪,৫০০ টাকার তাৎক্ষণিক ছাড়। এ ছাড়া, যোগ্য Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ৪,০০০ টাকার তাৎক্ষণিক ছাড় পেতে পারেন। এখানেই শেষ নয়। প্রচারমূলক অফারের আওতায় ১,০০০ টাকার Apple কুপনও পাওয়া যাচ্ছে। ফলে কার্যকরী দাম আরও কমতে পারে।
পাশাপাশি, যোগ্য পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৭১,৬৫০ টাকা পর্যন্ত সুবিধা দিচ্ছে Flipkart। তবে এই সুবিধা নির্ভর করবে পুরনো ডিভাইসের ধরন এবং তার অবস্থার উপর। ব্যাঙ্কের অফার, কুপন এবং এক্সচেঞ্জের সুবিধা সবই যদি পাওয়া যায়, তা হলে iPhone 17 Pro কেনা যেতে পারে মাত্র ৫৮,৭৫০ টাকায়।
এক্সচেঞ্জের ক্ষেত্রে পুরনো ডিভাইসের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ওয়েবসাইটে দেখানো এক্সচেঞ্জ মূল্য সর্বোচ্চ সম্ভাব্য অঙ্ক, নিশ্চিত পাওয়া যাবে এমন টাকা নয়। একইভাবে, ব্যাঙ্কের ছাড় পাওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত থাকতে পারে। তাই কেনার আগে সমস্ত শর্ত ভাল করে পড়ে নেওয়া জরুরি।
iPhone 17 Pro কেন কিনবেন? iPhone 17 Pro-তে রয়েছে ৬.৩ ইঞ্চির LTPO Super Retina XDR OLED ডিসপ্লে। এর রেজোলিউশন ২৬২২ × ১২০৬ পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি ৪৬০ পিপিআই। ফোনটিতে ProMotion প্রযুক্তি রয়েছে, যা সর্বোচ্চ ১২০ হার্টজ পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সমর্থন করে। এ ছাড়া, ফোনটিতে রয়েছে অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন, সামনে Ceramic Shield 2 এবং পিছনে Ceramic Shield সুরক্ষা। পারফরম্যান্সের জন্য iPhone 17 Pro-তে রয়েছে Apple-এর A19 Pro চিপসেট, যা ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে তিনটি ৪৮ মেগাপিক্সেলের Fusion ক্যামেরা। এর মধ্যে রয়েছে f/1.78 অ্যাপারচার-সহ ওয়াইড ক্যামেরা, f/2.2 অ্যাপারচার-সহ আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং f/2.8 অ্যাপারচার-সহ টেলিফটো ক্যামেরা। পাশাপাশি, ফোনটিতে রয়েছে অপটিক্যাল জুমের সুবিধা। ভিডিয়ো রেকর্ডিংয়ের ক্ষেত্রেও একাধিক উন্নত ফিচার রয়েছে এই ফোনে। iPhone 17 Pro-তে সর্বোচ্চ ১২০ এফপিএস-এ 4K Dolby Vision ভিডিয়ো রেকর্ডিং করা যায়। এ ছাড়া, রয়েছে ProRes এবং Apple Log 2 সাপোর্ট।
(Feed Source: news18.com)
