
Health Tips: আমিষ বা প্রোটিনের ঘাটতি মেটাতে কোয়েলের মাংস অত্যন্ত কার্যকরী! কম চর্বিযুক্ত ও সহজে হজমযোগ্য এই মাংসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা হৃদযন্ত্র ও শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
কোয়েলের মাংসের উপকারিতা
নবগ্রাম, কৌশিক অধিকারী: শরীরের প্রধান খাদ্য উপাদানের মধ্যে আমিষ বা প্রোটিন অন্যতম। আমিষের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য দ্বিতীয় শ্রেণির প্রোটিন অর্থাৎ প্রাণিজ আমিষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রাণিজ আমিষের ভাল একটি উৎস কোয়েলের মাংস। কোয়েল পাখির মাংস পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এটি সুস্বাদু, সহজপাচ্য এবং বিভিন্ন শারীরিক উপকারিতার জন্য জনপ্রিয়।
এই সপ্তাহে বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব দুর্গাপুজো। আজ মহাপঞ্চমী। আর দুর্গাপুজোতে অনেকেই ঘুরতে যেতে চান পাহাড়, এমনকি নবাবের শহর মুর্শিদাবাদে। এমনকি সড়ক পথে উত্তরবঙ্গে যেতে চাইছেন। সড়ক পথ দিয়ে মুর্শিদাবাদ দিয়ে যাওয়ার সময় একবার ঘুরে আসতেই পারেন পলসণ্ডার এক ধাবাতে। এই ধাবায় রুটি তরকারি ছাড়াও মিলবে কোয়েল পাখির মাংস। মুর্শিদাবাদের ১২ নম্বর জাতীয় সড়কের উপর পলসণ্ডায় আছে বিখ্যাত ধাবা। আর সেই ধাবায় কোয়েলের মাংস খেতে ভিড় জমে পর্যটকদের।
(Feed Source: news18.com)
