)
Durga Puja 2026: দিল্লি ও রাজধানীর আশেপাশে বেশ জাঁকজমক করে পুজোও হয়। কিন্তু লুটিয়েন্স দিল্লিতে কিন্তু পুজো সংখ্যা খুব বেশি নয়।
রাজীব চক্রবর্তী: প্রবাসে পুজোর আনন্দ। লুটিয়েন্স দিল্লির পাণ্ডারা পার্কের পুজো এবার একাত্তরে পা দিল। ষষ্ঠীর বিকেল এই পুজোর উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। পুজো দেখতে এসেছিলেন দিল্লির উপ রাজ্যপাল করণজিত্ সিং সাঁধু।
বাঙালি মানেই দুর্গাপুজো। বাংলায় বাইরে কিংবা বিদেশ, বাঙালি থাকলেই পুজো মাস্ট। বস্তুত, বাংলার বাইরে সেই উত্সবের রং ফিকে হয় না এতটুকু। বরং নিজে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা অনেক বেশি। এই যেমন, লুটিয়েন্স দিল্লির পাণ্ডারা পার্কের পুজো।
দিল্লিতে প্রচুর বাঙালি। ফলে দিল্লি ও রাজধানীর আশেপাশে বেশ জাঁকজমক করে পুজোও হয়। কিন্তু লুটিয়েন্স দিল্লিতে কিন্তু পুজো সংখ্যা খুব বেশি নয়। লুটিয়েন্স দিল্লির পুরনো ও বড় পুজো বলতেই এই পাণ্ডারা পার্কের পুজোই। ১৯৫৫ সালে শুরু হয় এই পুজো। শুধু প্রবাসী বাঙালিরাই নন, পুজোর সঙ্গে যুক্ত অবাঙালিরাও।
পাণ্ডারা পার্কে এই পুজো আয়োজন যাঁরা করেন, তাঁদের মধ্য়ে রয়েছেন সুপ্রিম কোর্টে বিচারপতি, আমলা, এমনকী রাজনীতিবিদবা। পুজোর দিনগুলিতে আনন্দে মেতে ওঠেন সকলেই। থিমের চমক ও চাকচিক্য নয়, দিল্লির পাণ্ডারা পার্কের পুজো বাঙালিয়ানা ছোঁয়া স্পষ্ট। এখানে দেবী প্রতিমা এক চালার। রীতি মেনে ষষ্ঠীর বিকেলে আরতির মাধ্য়মে উদ্বোধন হল পুজোর।
(Feed Source: zeenews.com)
