শরীরে গুলি না লাগলেও বুকে এবং হাতে কিছুটা আঘাত পান টাইগার শ্রফ৷ তাঁর সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও৷
সিসিটিভি ফুটেজ দেখে আগেই টাইগার শ্রফের উপরে হামলাকারীদের চিহ্নিত করে পুলিশ৷
অভিনেতা টাইগার শ্রফের উপরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত তিন জনকেই গ্রেফতার করল রাজস্থান পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স৷ ধৃত তিন অভিযুক্তের মধ্যে একজন নাবালকও রয়েছে৷ তাদের বয়স যথাক্রমে ১৭,১৮ এবং ২২৷
রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় তিন দুষ্কৃতী৷ টাইগার শ্রফের শরীরে গুলি না লাগলেও গুলিবিদ্ধ হন অভি়নেতার গাড়ির চালক৷ টাইগার শ্রফের উপরে হামলার দায় স্বীকার করে নেয় লরেন্স বিষ্ণোই গ্যাং৷
টাইগার শ্রফের উপরে হামলার ঘটনায় গোটা দেশে চাঞ্চল্য ছড়ায়৷ একাধিক দলে ভাগ হয়ে অভিযুক্তদের খোঁজে নামে মুম্বাই পুলিশের একাধিক দল৷ জানা গিয়েছে, কোটা স্টেশনে একটি ট্রেন থেকে অভিুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়৷ টাইগার শ্রফের উপরে হামলা চালানোর পর মুম্বাইয়ের ভাসাই থেকে ট্রেন ধরে তারা৷ ট্রেনে করেই পালানোর পরিকল্পনা করেছিল অভিযুক্তরা৷
জানা গিয়েছে পুণে থেকে জয়পুরগামী পুণে- জয়পুর এক্সপ্রেস ট্রেনে করে পালাচ্ছিল তিন জন৷ পুণে থেকে ছাড়ার পর ট্রেনটি কল্যাণ এবং ভাসাই স্টেশনে থামে৷ এর পর মধ্যপ্রদেশ এবং গুজরাত হয়ে ট্রেনটি রাজস্থানে প্রবেশ করে৷ সেখানেই কোটা স্টেশনেও থামে ট্রেনটি৷ তবে ওই ট্রেনেই যে টাইগার শ্রফের উপরে হামলার ঘটনায় জড়িত তিন অভিযুক্ত থাকতে পারে, আগেভাগেই সেই খবর ছিল কোটা পুলিশের কাছে৷
গুলি কাণ্ডের পর রবিবার রাতেই অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে৷ জানা গিয়েছে, একনাথ শিন্ডে টাইগার শ্রফকে আশ্বস্ত করেছেন, এই ঘটনার পিছনে যারা রয়েছে তাদের কাউকেই রেয়াত করা হবে না৷ টাইগার শ্রফের উপরে হামলার পরই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন একনাথ শিন্ডে৷ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার জন্য পুলিশকে একাধিক দল গঠনেরও নির্দেশ দেন একনাথ শিন্ডে৷ তবে টাইগার শ্রফের আঘাত কতটা গুরুতর, সে সম্পর্কে টাইগার শ্রফের পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি৷
(Feed Source: news18.com)