
সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সময় রোজ বহু ঘটনার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ঘটনাস্থল থেকে লাইভ সম্প্রচারের সময় এমন কিছু পরিস্থিতির মুখে পড়েন যা তাঁরা কখনও কল্পনাও করেননা। ভালো ঘটনার পাশাপাশি কিছু খারাপ ঘটনার সাক্ষীও হতে হয় তাঁদের। কিছু ক্ষেত্রে এগুলো তাঁদের জীবনকেও প্রভাবিত করে। স্পেনে এমনই একটি ঘটনা ঘটেছে একজন সাংবাদিকের সঙ্গে। সমুদ্র সৈকত থেকে লাইভ রিপোর্টিং করার সময় হঠাৎ একটি বিশাল ঢেউ আঘাত হানে এবং তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। তিনি সাধারণ মানুষকে উঁচু ঢেউ এবং এর বিপদ সম্পর্কে জানাচ্ছিলেন। সেই সময় জলের স্রোত এতটাই প্রবল ছিল যে সাংবাদিক এবং তার সঙ্গে থাকা ক্যামেরাম্যান দুজনই ভেসে যান। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
ঘটনাটি ঘটেছে স্পেনের বাস্ক অঞ্চলের ওন্দারোয়া শহরে। সাংবাদিক সার্জিও ওভেকেরো (Sergio Ovejero) একটি টিভি অনুষ্ঠানের জন্য সমুদ্র সৈকত থেকে সরাসরি রিপোর্টিং করছিলেন। তিনি সেখানে দাঁড়িয়ে বোঝাচ্ছিলেন যে খারাপ আবহাওয়ার কারণে ঢেউগুলো আরও শক্তিশালী হচ্ছে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের এই বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে। ঠিক সেই মুহূর্তে, একটি বিশাল ঢেউ সুরক্ষা প্রাচীর ভেঙে তার কাছে এসে আছড়ে পড়ে। ঢেউটি এতটাই শক্তিশালী ছিল যে, সাংবাদিক এবং তাঁর ক্যামেরাম্যান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।
🇪🇸 A Spanish TV reporter gets HIT by a BIG WAVE while covering the storm live. The wave crashed over the promenade wall in Ondarroa, slamming him and the camera. The signal briefly dropped, but both he and the camerawoman are fine. Reporting rough seas just got a LIVE demonstration 🌊 Writer: Lucas https://t.co/bYaX8r2s5T
— Mario Nawfal (@MarioNawfal) October 22, 2026
লাইভ সম্প্রচার চলার সময় দুর্ঘটনাটি ঘটতে সার্জিওর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে, স্টুডিওতে থাকা অ্যাঙ্কর হতবাক হয়ে যান। তিনি তাঁর সহকর্মীদের নিয়ে চিন্তিত ছিলেন এবং তাঁরা নিরাপদ আছেন কিনা, সেই খবরের জন্য অপেক্ষা করছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির একটি ভিডিও প্রকাশিত হয়। ঘটনার পর চ্যানেল কর্তৃপক্ষ জানায় যে সার্জিও এবং রাকেল দুজনেই নিরাপদ আছেন। কিন্তু এই ভিডিওটি এই মুহূর্তে খুব ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে।
(Feed Source: abplive.com)
