
SRFTI প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ
এদিন সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেতা একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘পশ্চিমবঙ্গে ভোটে কারচুপি করে জিতেছে বিজেপি। ভোটে কারচুপি করে জেতার পর প্রতিহিংসা চলছে। বিজেপি বিরোধী হলেই প্রতিশোধ নেওয়া হচ্ছে। এখন বিজেপির প্রতিহিংসার শিকার SRFTI-এর পড়ুয়ারা। SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস পাঠানো হচ্ছে। SRFTI-এর পড়ুয়াদের হুমকি ও হস্টেল ছাড়তে বলা হচ্ছে। বিজেপিকে ‘ঝুঠি পার্টি’ বলে এই ভিডিওতে আক্রমণ করেন নাসিরুদ্দিন শাহ। সোশ্যাল মিডিয়ায় হামেশাই অভিনয়ের পাশাপাশি, নিজের বিভিন্ন রাজনৈতিক মতামতও শেয়ার করে নেন, নাসিরুদ্দিন শাহ। এদিন পশ্চিমবঙ্গের রাজনৈতিক শক্তি নিয়ে কথা বলায়, মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন, নাসিরুদ্দিন শাহ।
পুরনো একটি সাক্ষাৎকারে একবার নরেন্দ্র মোদিকে নিয়ে নাসিরুদ্দিন শাহ বলেছিলেন, ‘মোদির মনে হয় টুপিজাতীয় বিষয়টি পছন্দ। আমি দেখতে চাই একদিন মোদি নমাজের টুপি (Skullcap) পরুন। শুধু সেটা করলেই একটা ভাল পদক্ষেপ হবে।’ এই বিষয়টির সঙ্গে জুড়েই ২০১১ সালের একটি ঘটনার কথা তুলেছিলেন নাসিরউদ্দিন শাহ। সেই সময় একটি অনুষ্ঠানে মৌলবিরা মোদিকে Skullcap দিলেও তিনি তা পড়তে চাননি। কিন্তু কেন এই কথা বললেন নাসিরউদ্দিন? তাঁর মতে, মোদি skullcap পরলে বার্তা যাবে যে ‘আমি তোমাদের থেকে আলাদা নই। তুমি আর আমি একই দেশের নাগরিক। তোমার প্রতি আমার কোনও বিদ্বেষ নেই।’ মোদি এমন কাজ করলে এই দেশের মুসলমানদের এই বার্তা দিলেই তা অনেক বড় একটা কাজ হবে। তাঁর মতে, নরেন্দ্র মোদি এতদিন নিজেকে অজেয় ভাবতেন, মনে করতেন তিনি যা মনে করেন সেটাই ঠিক-এই নির্বাচন তা ভুল প্রমাণ করেছেন বলে মত তাঁর।
(Feed Source: abplive.com)
