
বলিউডের এই তারকা পরিবারের সম্পর্কের জাল বেশ বিস্তৃত। কাজল, তনুজা, নূতন এবং মনীশ বহেলের পারিবারিক যোগসূত্র জানলে বোঝা যায়, হিন্দি সিনেমার একাধিক পরিচিত মুখের মধ্যে আত্মীয়তার বন্ধন কতটা গভীর।
বলিউডে এমন অনেক তারকা রয়েছেন, যাঁদের পারিবারিক সম্পর্কের কথা অনেকেরই অজানা। পর্দায় যাঁদের কখনও শত্রু, কখনও আবার একেবারে বিপরীত মেরুর চরিত্রে দেখা যায়, বাস্তব জীবনে তাঁরাই হয়তো একে অপরের আত্মীয়। অভিনেত্রী কাজল এবং অভিনেতা মনীশ বহেলের সম্পর্কও তেমনই। বাস্তবে তাঁরা পরস্পরের মাসতুতো ভাই-বোন। অথচ এক ছবিতে এমন একটি অস্বস্তিকর দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাঁদের, যা নিয়ে আজও আলোচনা হয়।
কাজলের সঙ্গে কী সম্পর্ক মোহনীশ বহলের? কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তাঁর মা তনুজা এবং মনীশ বহেলের মা নূতন—দু’জনেই হিন্দি সিনেমার পরিচিত মুখ। তবে তাঁদের মধ্যে শুধু পেশাগত নয়, পারিবারিক সম্পর্কও রয়েছে। তনুজা ও নূতন ছিলেন দুই বোন। তাঁদের মা ছিলেন অভিনেত্রী শোভনা সমর্থ।
সেই সূত্রেই নূতনের ছেলে মনীশ বেহল সম্পর্কে কাজলের মাসতুতো দাদা। অর্থাৎ, মনীশ এবং কাজল একই পরিবারের সদস্য। কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের সঙ্গেও মনীশের একই আত্মীয়তার সম্পর্ক রয়েছে। মনীশের মেয়ে প্রণূতন বহলও এই পরিবারের পরবর্তী প্রজন্মের অভিনেত্রী।
তুতো ভাইবোন কাজল ও মনীশ খুব একটা ঘনিষ্ঠ হয়ে বড় হয়নি। এমনও গুজব আছে যে নূতন ও তনুজার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বয়সের পার্থক্য একটি কারণ ছিল, কিন্তু নূতন তার বাবার বেশি ঘনিষ্ঠ ছিলেন। আর গুজব আছে যে তনুজা মতিলালের মেয়ে, যার জন্ম হয়েছিল যখন শোভনা ক্যাপ্টেন সমর্থের সঙ্গে আইনত বিবাহিত ছিলেন। অবশ্যই, ততদিনে তারা আলাদা হয়ে গিয়েছিলেন। সেই সময়ে আইনসম্মত বিবাহবিচ্ছেদ খুব একটা প্রচলিত ছিল না।
যদিও পরবর্তীতে মনীশ ও কাজলের সম্পর্ত খুব খারাপ নয়, এমনই জানা যায়৷ একই সঙ্গে ছবি করেছেন তাঁরা৷
কোন ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা? ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল অজয় দেবগন ও কাজল অভিনীত ছবি ‘গুন্ডারাজ’। ছবিটি পরিচালনা করেছিলেন গুড্ডু ধানোয়া। এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন মনীশ বহল। ছবির গল্পে তাঁর চরিত্রের সঙ্গে কাজলের চরিত্রের সংঘাত তৈরি হয়। ছবির একটি দৃশ্যে মনীশের চরিত্র কাজল অভিনীত চরিত্রকে পোশাক খুলতে বাধ্য করার শর্ত দেয়। দৃশ্যটি গল্পের নিরিখে অস্বস্তিকর এবং সংবেদনশীল। কিন্তু দর্শকদের কাছে বিষয়টি আরও চমকপ্রদ হয়ে ওঠে যখন জানা যায়, পর্দায় যাঁদের এমন পরিস্থিতিতে দেখা গিয়েছিল, বাস্তবে তাঁরা আত্মীয়।
(Feed Source: news18.com)
