Kajol Brother in Bollywood: কাজলের মাসতুতো ভাই, এক সময়ের নামী নায়ক, এখন কোথায় গেলেন এই বলিউড অভিনেতা?
বলিউডের এই তারকা পরিবারের সম্পর্কের জাল বেশ বিস্তৃত। কাজল, তনুজা, নূতন এবং মনীশ বহেলের পারিবারিক যোগসূত্র জানলে বোঝা যায়, হিন্দি সিনেমার একাধিক পরিচিত মুখের মধ্যে আত্মীয়তার বন্ধন কতটা গভীর। বলিউডে এমন অনেক তারকা রয়েছেন, যাঁদের পারিবারিক সম্পর্কের কথা অনেকেরই অজানা। পর্দায় যাঁদের কখনও শত্রু, কখনও আবার একেবারে বিপরীত মেরুর চরিত্রে দেখা যায়, বাস্তব জীবনে তাঁরাই হয়তো একে অপরের আত্মীয়। অভিনেত্রী কাজল এবং অভিনেতা মনীশ বহেলের সম্পর্কও তেমনই। বাস্তবে তাঁরা পরস্পরের মাসতুতো ভাই-বোন। অথচ এক ছবিতে এমন একটি অস্বস্তিকর…

