Bharat Kaul Educational Qualification: স্কুল থেকে বার করে দিয়েছিল, চোখে চোখে রাখতে জম্মু নিয়ে যান বাবা, ভরত কলের লেখাপড়া কতদূর?

Bharat Kaul Educational Qualification: স্কুল থেকে বার করে দিয়েছিল, চোখে চোখে রাখতে জম্মু নিয়ে যান বাবা, ভরত কলের লেখাপড়া কতদূর?

তাঁর শিক্ষাজীবনের গল্প থেকে স্পষ্ট, প্রথাগত উচ্চশিক্ষার পথ অসম্পূর্ণ থাকলেও অভিনয়ের প্রতি দীর্ঘদিনের আগ্রহই শেষ পর্যন্ত তাঁকে টালিগঞ্জের পরিচিত মুখ করে তুলেছে।

সদ্য বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে এসেছেন অভিনেতা ভরত কল৷ ৫০ দিনের বেশি বিগ বসের ঘরে ছিলেন তিনি৷ এখন তিনি পরিবারের সঙ্গে, স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন ৷ অভিনেতা খুব ঘরকুনো৷ কাজ শেষ হয়ে গেলেই ফিরে আসেন বাড়ি, নিজের মানুষের কাছে৷

বিনোদন জগতের পরিচিত মুখ ভরত কল। বাংলা সিনেমায় একসময় খলনায়কের চরিত্রে নজর কেড়েছেন তিনি। পরে বাংলা ধারাবাহিকেও নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। আপাতত তিনি ‘বিগ বস বাংলা’-র প্রতিযোগী হিসেবে আলোচনায়৷ তিনি বাংলায় বড় হলেও, তাঁর শিকর কশ্মীরে৷ তিনি কাশ্মীরি পণ্ডিত৷ তবে কলকাতা তাঁর জন্ম ও কর্মভূমি৷ অভিনয় জগতের বাইরে ভরতের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও অনেকের কৌতূহল রয়েছে।

কলকাতার সেন্ট টমাস (খিদিরপুর) স্কুলে পড়াশুনা করতেন৷ সেখানে স্কুলে কিছু সমস্যা হয় এবং তাঁকে বের করে দেওয়া হয়৷ এরপর তিনি বি.কম পড়তে যান জম্মু বিশ্ববিদ্যালয়ে। আসলে সেই সময় তাঁর বাবা নিজের ব্যবসার সূত্রে জম্মুতে চলে যান এবং ছেলেকে চোখে চোখে রাখতে তিনি সঙ্গে নিয়ে যান জম্মুতে৷

এরপর ভরত আবার ফিরে আসেন কলকাতায়৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে MBA পড়তে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু অভিনয়ের ব্যস্ততার কারণে সেই পড়াশোনা আর শেষ করা হয়নি।

বাবার ব্যবসার ছিল৷ তবে তিনি কোনও ভাবে ব্যবসায় জড়াতে চাননি৷ পড়াশোনা শেষ করে কর্পোরেট দুনিয়ায় কেরিয়ার গড়ার সুযোগও তাঁর সামনে ছিল। কিন্তু ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তাই শেষ পর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই অভিনয়ের সুযোগ পেতে শুরু করেন ভরত। ১৯৯৩ সালে পিনাকী চৌধুরী পরিচালিত ‘কাকাবাবু হেরে গেলেন’ ছবির মাধ্যমে তাঁর অভিনয়জীবন শুরু হয়। এরপর সিনেমার শুটিং, বিশেষ করে আউটডোর শুটিংয়ের ব্যস্ততা বাড়তে থাকে। ফলে ক্লাসে উপস্থিতির হার কমে যাওয়ায় এমবিএ শেষ করতে পারেননি তিনি।

এরপর অভিনয়কেই জীবনের পেশা করে নেন ভরত৷ টলিউড থেকে বলিউডে কাজ করেছেন তিনি৷ সিনেমা থেকে সিরিয়াল, সবেতেই তাঁর অবাধ বিচরণ৷

(Feed Source: news18.com)